জৈন্তাপুরে এক ব্যক্তির কাছে মিলল তিনশ স্মার্টফোন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে এক ব্যক্তির কাছে মিলল তিনশ স্মার্টফোন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ০৪:৪০:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে এক ব্যক্তির কাছে মিলল তিনশ স্মার্টফোন

জৈন্তাপুরে অবৈধ পথে আনা স্মার্টফোনের চালান আটক করেছে পুলিশ


ভারত থেকে অবৈধ পন্থায় আনা প্রায় তিনশ মোবাইল হ্যান্ডসেটসহ (স্মার্টফোন) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, তাদের কাছে আগেই চোরাচালানের তথ্য ছিল। সকাল আনুমানিক সাড়ে ৭টায় কাটাগাঙ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেট কার (সিলেট-খ ১১-০২৯৬) তল্লাশি করে ভারতীয় মোবাইলের চালান আটক করতে সক্ষম হয় তারা।

আটক ব্যক্তির নাম ইউসুফ আলী (৪০)। তিনি গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, ‘জব্দ মুঠোফোন, গাড়ি এবং আটক আসামিকে থানা নেওয়া হয়েছে।’

ওসি জানান, চারটি কার্টনে সুকৌশলে প্যাকিং করে রাখা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের নতুন ও ব্যবহারিত ২৯৭টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সিলেট সিটিসহ বিভিন্ন মোবাইল শপে বিক্রির জন্য এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক চোরাচালান বন্ধে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক শর্মা বলেন, ‘সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনা অনুযায়ী মাদক, চোরাচালান, অবৈধ ভারতীয় পণ্যসহ সংশ্লিষ্ট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান পরিচালিত হয়ে আসছে।’ তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করার জন্য স্থানীয় সবার প্রতি আহ্বান জানান।

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার