শুদ্ধাচার পুরস্কার পেলেন সিলেটের পুলিশ সুপার জেদান আল মুসা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে এই স্বীকৃতি

শুদ্ধাচার পুরস্কার পেলেন সিলেটের পুলিশ সুপার জেদান আল মুসা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ১১:১৯:১০ পূর্বাহ্ন

শুদ্ধাচার পুরস্কার পেলেন সিলেটের পুলিশ সুপার জেদান আল মুসা

পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের হাত থেকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করছেন জেদান আল মুসা


সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে স্বীকৃতি স্বরূপ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো.জেদান আল মুসা। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে তাঁকে শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম।

অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামসহ অতিরিক্ত আইজিপি এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খঃ মহিদ উদ্দিন এবং ট্যুরিস্ট পুলিশের এসআই (নিরস্ত্র) আকরাম হোসেন।

প্রসঙ্গত, ২০২১-২০২২ অর্থ বছরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২১৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে দুই জন ডিআইজি, এক জন লে. কর্নেল, একজন অতিরিক্ত ডিআইজি, ১৫ জন পুলিশ সুপার, ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১০ জন সহকারী পুলিশ সুপার, ২১ জন পুলিশ পরিদর্শক, ৩৭ জন সাব ইন্সপেক্টর, চার জন সার্জেন্ট, ১৯ জন সহকারী সাব ইন্সপেক্টর, পাঁচ জন নায়েক, ৭৮ জন কনস্টবল, একজন সিপাহী এবং ১০ জন সিভিল স্টাফ রয়েছেন।

আইজিপি শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।শুদ্ধাচার পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার