দক্ষিণ সুরমায় ফের ডাকাত দলের হানা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

গৃহকর্তা আহত, ১০ লাখ টাকার মালামাল লুট

দক্ষিণ সুরমায় ফের ডাকাত দলের হানা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ১২:৫৩:৩৩ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ফের ডাকাত দলের হানা

ফাইল ছবি


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের টিকরপাড়া গ্রামের একটি বাড়িতে হানা দিয়েছে ডাকাত দল। এ সময় ডাকাত দলের হামলায় গৃহকর্তা ইস্তেশামুল গণি তাজেল আহত হয়েছেন। ডাকাত সদস্যরা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনার মাত্র তিন দিন আগে উপজেলার গোপশহর এলাকার মাওলানা ইউসুফ আলীর বাড়িতে হানা দিয়েছিল বলে জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে মোগলাবাজার থানা এলাকার  সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া গ্রামের ইস্তেশামুল গণি তাজেল এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৮/৯ জনের মুখোশপরা ডাকাত দল বাসার গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশ করে। এ সময় লোহার রড, রামদা ছুরি ও ডেগার দিয়ে বাসার সদস্যদের আঘাত করে। এতে তাজেল গুরুতর আহত হন।

এ সময় ডাকাত দল বাসা থেকে ৩ থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার, সিসি টিভির ডিভিডি রেকর্ডার, আইফোন মোবাইল ৩টি মোবাইল, ১টি টিবিএস মেট্রো প্লাস মোটরসাইকেল ও ৩লক্ষ নগদ টাকাসহ মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, ডিসি (দক্ষিণ) সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, দক্ষিণ সুরমার গোপশহর এলাকার মাওলানা ইউসুফ আলীর বাড়িতে ডাকাতির সময় হামলায় আহত ইউসুফ আলী ও তার দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার