শ্রীমঙ্গলে জু য়া খেলার সরঞ্জামসহ ৩ জু য়াড়ি আ ট ক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে জু য়া খেলার সরঞ্জামসহ ৩ জু য়াড়ি আ ট ক

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৪ ০২:২২:৫২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে জু য়া খেলার সরঞ্জামসহ ৩ জু য়াড়ি আ ট ক


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার এসআই মো. দেলোয়ার হোসেন, এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স শ্রীমঙ্গল থানাধীন ৭নং রাজঘাট ইউপির অন্তর্গত খেজুরিছড়া বাগানের ফ্যাক্টরি লাইনের গন্ডিপাড়াধীন জিতেন বুনার্জীর বাড়ির উঠানে অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলা অবস্থায় আকাশ বুনার্জি (২১), সঞ্জয় বুনার্জি ও রূপক দাসকে (২১) আটক করা হয়। পাশাপাশি জুয়া খেলার আসর থেকে ১টি  ডিজিটাল বোর্ড, ৬টি গুটি, একটি প্লাস্টিকের চটের বস্তার মাদুর ও নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা পেশাদার জুয়াড়ি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ