মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১২/২০২৪ ১১:০৮:১২ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা'র সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন।আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

জেলা সভাপতি মোহাম্মদ আল আমীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. হাসান আহমদের সঞ্চালনায় কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ হোসাইন আহমদ। 

এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক কাউসার আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ আনসারী, ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা গাজী শায়খ নূরে আলম হামিদী,  মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহ সভাপতি মাওলানা জয়নুল হক,শ্রমিক জমিয়ত মৌলভীবাজার জেলার আহবায়ক মুফতি জামিল আহমদ কাসেমী,ছাত্র জমিয়তের সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সহ প্রমূখ।

পরিশেষে হাফিয ফাহিম আহমদকে সভাপতি, সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও হাফিয ছালিকুর রশীদকে সাংগঠনিক সম্পাদক করে আগামি ২০২৫-২৬ সেশনের নব-নির্বাচিত প্যানেল ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ