সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগীতা চাইলেন মেয়র আনোয়ারুজ্জামান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগীতা চাইলেন মেয়র আনোয়ারুজ্জামান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৩ ০৮:৫৪:৪১ পূর্বাহ্ন

সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগীতা চাইলেন মেয়র আনোয়ারুজ্জামান

ছবি: সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নে আন্তরিক। আমরা না চাইতেই অনেক উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেন করে দিয়েছেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন। সিলেটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন। 

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের  মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন, সিলেটে এসে প্রধানমন্ত্রীর কথা বলায় সিলেটবাসী আমার কথা বিশ্বাস করে ভোট দিয়েছে। এই ভোট সিলেটবাসী আমাকে দেন নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দিয়েছেন। এজন্য আগামী দিনে যাতে সিলেটবাসীর বিশ্বাস অটুট রাখতে পারি এজন্য সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করি।

তিনি বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার