ছবি : নিজস্ব
সিলেট সিটি করপোরেশনের সামনে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে পঁচা মুরগির মাংস! মুরগির বাসি ও পঁচা মাংসের ছড়াছড়ি সিলেটের বিভিন্ন ফুটপাতে। অর্ধেক/টুকরা মুরগির দাম প্রতি কেজি ১২০ টাকা, মুরগির পা এর দাম ৮০ টাকা কেজি ও মুরগির গিলা প্রতি কেজি ১৪০ টাকা। প্রতিনিয়ত এসব মাংস কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। বিশেষজ্ঞরা জানান, এ মাংস খেয়ে মানুষের হৃদরোগ, উচ্চ রক্তচাপ, পায়ে পানি জমা, লিভারে চর্বি জমা, ডায়রিয়াসহ বিভিন্ন সব জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নিয়ম থাকলেও বর্তমানে তা নিষ্ক্রিয়।
খোঁজ নিয়ে জানা যায়, নগরীর মদিনা মার্কেট, আম্বরখানা, লালদিঘির পাড় ও সিলেট সিটি করপোরেশন এর সামনে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১টা পর্যন্ত কয়েকজন বিক্রেতা মুরগির বাসি ও পঁচা মাংস বিক্রি করে।
শফিক নামে এক ক্রেতা অভিযোগ করেন, মহানগরীতে বসবাসকারী অধিকাংশ মানুষই আমিষের চাহিদা পূরণে মাংস খান। কিন্তু বাজারে তাঁজা মুরগির মাংস বেশি দাম হওয়ায় সাধারণ কেটে খাওয়া গরিব মানুষজন কিনতে পারে না। যার ফলে বন্দর বাজারে আসে মুরগির পা, কলিজা ও অর্ধেক মুরগি কিনতে কিন্তু এগুলো কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন তারা। মুরগির বাসি মাংসে ছেয়ে গেছে বাজার। শুধু তাই নয় কখনও কখনও বাসি ও পচা মাংস বিক্রি হয়। জবাই করা মুরগির যেসব অংশ মানুষের খাবার অযোগ্য সেগুলো এখন আর বাদ দেওয়া হয় না। তবে বর্তমানে সিসিকের কোনো মনিটরিং ব্যবস্থা নেই।
এ ব্যাপারে আরাফাত (১২) নামে একজন বিক্রেতা জানান, তারা প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সিসিক এর সামনে ফুটপাতে বসে এগুলো বিক্রি করে এবং ৪ জন লোক এর মালিকানায় বন্দর বাজারে আরাফাত এর মতো শিশুদের দিয়ে এগুলো বিক্রি করিয়ে রমরমা ব্যাবসা করেন।
তবে বিষয়টি স্বীকার করে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম দৈনিক জৈন্তা বার্তাকে বলেন, গত কয়েকদিন আগে আমিও লক্ষ করেছি সিসিক এর বাম পাশে বিক্রি হচ্ছে মানসম্পন্নহীন মুরগির বিভিন্ন অংশ। এগুলো ঠিকঠাক ফ্রিজিং করা হচ্ছে কিনা এ ব্যাপারে বিক্রেতারা কোনো রকম সত্যতা দিচ্ছে না। এসব মাংস খেয়ে মানুষের হৃদরোগ, উচ্চ রক্তচাপ, পায়ে পানি জমা হওয়া, লিভারে চর্বি জমা হওয়া, ডায়রিয়াসহ বিভিন্ন সব জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে সিসিক কোনো উদ্যোগ নিচ্ছে কিনা জানতে চাইলে জাহিদুল ইসলাম জানান, গত বছর সিসিক থেকে উদ্যেগ নিয়েছিল এবং ফুটপাতের বিক্রেতাদের উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু ইদানীং লক্ষ করলাম আবারো তারা অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মুরগির মাংস। আমরা উদ্যোগ নিয়েছি আগামী রবিবার ২৪ সেপ্টেম্বর বাজার কমিটিকে নিয়ে বসব। তাদের সাথে আলাপ করে মানসম্পন্নহীন মুরগি মাংস বিক্রয় করা বন্ধ করব।
এম সি




