সিলেট নগরসহ দুই উপজেলায় শনিবার বিদ্যুৎ থাকবে না
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সিলেট নগরসহ দুই উপজেলায় শনিবার বিদ্যুৎ থাকবে না

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ১১:৫৫:০৯ পূর্বাহ্ন

সিলেট নগরসহ দুই উপজেলায় শনিবার বিদ্যুৎ থাকবে না

ফাইল ছবি


সিলেট নগর এবং জেলার বিশ্বনাথ ও দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে শনিবার বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।   উন্নয়ন কাজ ও গাছ কাটার জন্য এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও পল্লী বিদ্যুৎ সমিতি-।  

বিউবো'র বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, উন্নয়ন কাজের জন্য ৩৩ কেভি ফিডার এবং ১১ কেভি ফিডারের অধীন সিলেট নগরের বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশে-পাশের এলাকায় শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

এদিকে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ছাইফুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে জানান, ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য শনিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্বনাথ উপজেলার সব এলাকায় এবং দক্ষিণ সুরমা থানার লালাবাজার ইউনিয়ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুই বিভাগের কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, ‌'ঘোষিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়ে যায় তাহলে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা থাকবে।'

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার