কুলাউড়ায় ট্রাকসহ আড়াই লক্ষ টাকার আগর কাঠ জব্দ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

কুলাউড়ায় ট্রাকসহ আড়াই লক্ষ টাকার আগর কাঠ জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ১০:০৬:১৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রাকসহ আড়াই লক্ষ টাকার আগর কাঠ জব্দ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে পরিবহনের সময় আড়াই লক্ষাধিক টাকার আগর কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ। রোববার রাত ১১টায় কুলাউড়া-জুড়ী সড়কের উত্তরবাজার এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, রোববার রাতে কুলাউড়া রেঞ্জ অফিসার মো. আব্দুল আহাদের নেতৃত্বে কুলাউড়া-জুড়ী সড়কের উত্তরবাজার এলাকায় টহলকালীন সময়ে দ্রুত গতির একটি কাঠ বোঝাই ট্রাকের গতিরোধ করেন কুলাউড়া বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তখন বনবিভাগ কাঠের অনুমতির কাগজপত্র দেখাতে বললে তারা তা দেখাতে পারেননি। তখন বনবিভাগ আগর কাঠ বোঝাই ট্রাক জব্দ করে গাজীপুরে রেঞ্জ অফিসে নিয়ে আসে। অভিযানে অংশ নেন কুলাউড়া বনবিভাগের রেঞ্জ সহযোগী শেখ আমিনুল ইসলাম, রামেশ্বর গড়, গাজীপুর বিট অফিসার আরিফুর রহমান।

বনবিভাগ আরো জানায়, উদ্ধার করা কাঠের পরিমান ৩৩ টুকরো প্রায় ৭২ ফুট। যার বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা।

বনবিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসার মোঃ আব্দুল আহাদ জানান, অবৈধভাবে মূলবান আগর কাঠ পাচারের সময় একটি ট্রাক ও কাঠ উদ্ধার করা হয়। এ ব্যাপারে জড়িতদের শনাক্ত করে বন আইনে মামলা দায়ের করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ