৫০ টাকাতেই বিক্রি হচ্ছে আলু, কমেনি পেঁয়াজের ঝাঁজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

নিত্যপণ্যের বাজার

৫০ টাকাতেই বিক্রি হচ্ছে আলু, কমেনি পেঁয়াজের ঝাঁজ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ০২:৫৩:৩৭ পূর্বাহ্ন

৫০ টাকাতেই বিক্রি হচ্ছে আলু, কমেনি পেঁয়াজের ঝাঁজ

ফাইল ছবি


সরকারের দাম নির্ধারণ করে দেওয়ার পরও বাজারে আলু ও পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমেনি। বৃহস্পতিবার আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দেওয়ায় গতকাল থেকেই এই দর কার্যকর হওয়ার কথা। কিন্তু বাজারে এর কোনো প্রভাব পড়েনি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি আলু ৫০-৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা দরে। তবে, আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।

দোকানিদের দাবি- সরকারের বেঁধে দেওয়া দামে আলু কিনতে পারেননি তারা। তাই আগের দামেই বিক্রি করছেন।

কালিঘাট বাজারের পাইকারি বিক্রেতারা বলছেন, ‘সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে ৩৫ টাকা। সেই দামে আলু আমরা কিনতেও পাইনি। ৩৮ টাকায় কেনা আলু ৩৫ টাকায় বিক্রি করলে ব্যবসার লাভ নাকি ক্ষতি হবে?

বন্দরবাজারের খুচরা ব্যবসায়ী মঈন উদ্দিন বলেন, ‘এসব আলু আগের কেনা। ৪০ টাকাতেও বিক্রি করা সুযোগ নাই।’

এদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাঝে সরকার প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দিয়েছে। পাশাপাশি সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানো হয়েছে। এই হিসেবে বর্তমানে প্রতি কেজি বোতলজাত সয়াবিন ১৬৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা দরে বিক্রির কথা। পাম তেলের দাম লিটারে ৪ টাকা কমিয়ে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছ। কিন্তু দাম বেঁধে দেওয়ার পরও শুক্রবার খুচরা বাজারে আগের মতোই ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি ডজন ডিম। হালি বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকা।

অন্যদিকে, আজও বাড়তি দামেই বিক্রি হচ্ছে আদা-রসুন। বিভিন্ন বাজারে প্রতি কেজি রসুন ২৪০-২৫০ টাকা এবং আদা ২৮০-৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

যদিও বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভার পর অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রথম পর্যায়ে সীমিত আকারে ডিম আমদানি করা হবে। তবে ১২ টাকার বেশি দামে বিক্রি হলে, তখন বেশি পরিমাণ ডিম আমদানি করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে কোনো কারণ ছাড়াই অনেক পণ্যের দাম বেড়েছে। এরমধ্যে আলু, পেঁয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন ন্যায্যদাম কার্যকর করব। নতুন করে টিসিবির কার্ড করা হচ্ছে। আমরা (বাণিজ্য মন্ত্রণালয়) ৫০ লাখ পরিবারের জন্য কার্ড করেছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি করার নির্দেশ দিয়েছেন। বাকিগুলো শিগগিরই মানুষ হাতে পেয়ে যাবে। কার্ডের কাজ চলছে।

এদিকে, বাজারে সরবরাহে ঘটতি না থাকার পরও কমছে না সবজির দাম। শুক্রবার বাজারে লম্বা বেগুন প্রতিকেজি ৭০-৮০ টাকা, গোল বেগুন ৮০-৯০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, করল্লা ৮০-৯০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা, ঢেরস ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও মান ও আকারভেদে লাউ প্রতিপিস ৬০-৮০ টাকা, জালি ৫০-৬০ টাকা, ধুন্দল ৬০-৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর কচুর লতি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। যা গেল সপ্তাহজুড়েও কিছুটা কমে বিক্রি হয়েছে।

অন্যদিকে, নতুন সবজি হিসেবে বাজারে প্রতিকেজি শিম ১৬০-১৮০ টাকা, টমেটো ১২০-১৪০ টাকা, মুলা ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কচুর মুখি ৮০-৯০ টাকা কেজি, পুঁইশাক ৪০ টাকা আঁটি, পাট শাক ১৫-২০ টাকা আঁটি, লাল শাক ২০ টাকা আঁটি দরে বিক্রি হতে দেখা গেছে। তবে বাজারে দোকানের তুলনায় ফুটপাতের দোকানগুলোয় প্রত্যেক সবজি ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার