সিলেটে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

স্যালাইনের কৃত্রিম সংকট

সিলেটে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ০৪:১৪:৩৮ পূর্বাহ্ন

সিলেটে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

স্যালােইনের কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান


ডেঙ্গু ইস্যুতে সিলেটের বাজারে নরমাল ইনজেক্টেবল স্যালাইনের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। ফার্মেসিগুলোয় স্যালাইন না পেয়ে ফিরে আসছে ক্রেতারা। আবার ৮৭ টাকার স্যালাইন বিক্রি করা হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা মূল্যে।

এমন অভিযোগের সত্যতা পেয়ে নগরের চৌহাট্টা এলাকায় দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযোগ চালায়। এ সময় চৌহাট্টা পয়েন্টের সেন্ট্রাল ফার্মেসিকে ১৫ হাজার ও স্কয়ার ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

র‌্যাব-৯ এর সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরটির সিলেট সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।   

অভিযানকালে এই কর্মকর্তা বলেন, ‘ডেঙ্গুর প্রভাবে রোগীর শরীরের দুর্বলতা কাটাতে নরমাল স্যালাইন ব্যবহার করা হয়। সেই সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রেতাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর বিক্রি করলেও বেশি দামে বিক্রি করা হচ্ছে। কয়েকটি ফার্মেসি স্যালাইন নাই বললেও তল্লাশি চালিয়ে স্যালাইন আছে দেখতে পেয়ে দুইটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য ফার্মেসিগুলোকে সতর্ক করে দিয়ে বলা হয়, সাইনবোর্ড ঝুলিয়ে লিখে রাখতে হবে- এখানে নরমাল স্যালাইন পাওয়া যায়।’

এদিকে, সিলেটে বেশ কয়েকদিন ধরে নরমাল স্যালাইনের (এনএস) চরম সংকট দেখা দিয়েছে। বাজারে আইভি স্যালাইনের সরবরাহ কম থাকার পাশাপাশি, আছে দাম বেশি নেওয়ার অভিযোগ। এতে করে দেড় মাস ধরে সরকারি, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মুমূর্ষু ও সার্জারির রোগী ও স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শুধু সিলেট নগর নয়, পুরো জেলা জুড়েই ইনজেক্টেবল নরমাল স্যালাইন সরবরাহে তীব্র সংকট দেখা দিয়েছে।

জানা যায়, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পর থেকে বাজারে এই স্যালাইন স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ চাহিদা বেড়ে গেছে। আর এর সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারে সংকট তৈরি করে। সংঘবদ্ধ চক্র স্যালাইনের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে।

ফার্মেসি সংশ্লিষ্টদের দাবি, চাহিদার তুলনায় স্যালাইনের সরবরাহ কম। এ কারণে সংকট সৃষ্টি হয়েছে।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, ‘বাজারে নরমাল স্যালাইনের সংকট নেই। এরপরও কৃত্রিম সংকটের কারণে ওষুধ প্রশাসন থেকে বিষয়টি খতিয়ে দেখার জন্য চিঠি দেওয়া হয়েছে।’

বিভিন্ন হাসপাতালের রোগীদের কাছ থেকে নরমাল স্যালাইনের কৃত্রিম সংকটের অভিযোগের সত্যতা যাচাইয়ে বেশ কয়েকটি ফার্মেসিতে খোঁজ নিলে এর সত্যতা পাওয়া গেছে। ক্ষেত্র বিশেষে ফার্মেসিতে একটি নরমাল স্যালাইনের দাম ৪০০ থেকে ৫০০ টাকা চাওয়া হচ্ছে। যদিও স্যালাইনের নির্ধারিত বাজার মূল্য ৮৭ টাকা। কিন্তু স্যালাইনের গায়ের মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ আরও বলেন, ‘মানুষের সংকটকে পুঁজি করে এক শ্রেণির মুনাফা লোভীরা সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করতে চাচ্ছেন। তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার অভিযান অব্যাহত রাখবে।’

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার