নতুন অধ্যায় শুরু অভিনেত্রী রিচির
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ AM

নতুন অধ্যায় শুরু অভিনেত্রী রিচির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৪ ১২:২৪:৪২ PM

 নতুন অধ্যায় শুরু অভিনেত্রী রিচির

ছবি : সংগৃহীত


দেশের নন্দিত নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান। এক সময়ের দাপুটে এই অভিনেত্রীকে এখন আর খুব একটা পাওয়া যায় না অভিনয়ে। ব্যস্ত আছেন সংসার জীবন নিয়ে। তবে বিশেষ দিনের কাজে প্রায়ই লাইট, ক্যামেরার মুখোমুখি হন এই অভিনেত্রী। এসব ব্যস্ততার মাঝেই নতুন পথের যাত্রী হলেন রিচি। শুরু করেছেন বিউটি পারলারের ব্যবসা।

গেল মঙ্গলবার রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামে একটি পারলার উদ্বোধন করেছেন রিচি। মূলত এর প্ল্যানটাও তার নিজের। যা নিয়ে বেশ কিছুদিন ব্যস্ত সময়ও পার করেছেন এই অভিনেত্রী।

রিচি সোলায়মান বলেন, ‘আমরা উত্তরায় যারা বসবাস করি দেখা যায়, একটু বেটার সার্ভিসের জন্য গুলশান, বনানী যাই; কিন্তু মাঝে মাঝে এমনও মনে হয়, সবদিক দিয়ে বেস্ট এমন একটি বিউটি সেলুন যদি উত্তরায় থাকত! তাহলে অনেক ভালো হতো। এমন ভাবনা থেকেই নিজ উদ্যোগী হয়ে ব্যবসাটা শুরু করি। আমাদের এই “ইটারনাল বিউটি লাউঞ্জ”-এ সব কিছু থাকছে।’

এদিকে, রিচিকে সামনে দেখা যাবে নির্মাতা ইমরাউল রাফাতের একটি নাটকে। এতে তার সঙ্গে অভিনয় করবেন এই প্রজন্মের অভিনেত্রী তাসনিয়া ফারিণও। নাটকের নাম এখনও ঠিক হয়নি। শিগগির এর শুটিং শুরু হবে বলে জানান এই অভিনেত্রী।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক