দেবের জন্মদিনে রুক্মিণীর আবেগঘন পোস্ট
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ AM

দেবের জন্মদিনে রুক্মিণীর আবেগঘন পোস্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৪ ০৬:২৮:০২ AM

দেবের জন্মদিনে রুক্মিণীর আবেগঘন পোস্ট

ছবি: সংগৃহীত


ওপার বাংলার তারকা জুটি দেব-রুক্মিণী। অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন সব জায়গাতেই সুপারহিট তারা। এদিকে দেবের জন্মদিন উপলক্ষ্যে পার্টি ছিল একেবারে অন্যরকম।

‘মন মানে না’ থেকে ‘পাগলু ডান্স’- একের পর এক গানে নাচতে দেখা যায় তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে এসব ভিডিও শেয়ার করেছেন। 

দেবকে শুভেচ্ছা জানিয়ে রুক্মিণী পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই বিশ্বের কাছে প্রার্থনা জানাই, শুধু তোমার জন্মদিন নয়, প্রতিটা দিন শুভ করার জন্য। এমনভাবেই চালিয়ে যাও। 

‘আরও সফল হও। অপরাজিত থেকো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের জন্য ভালো কাজ করো। এই মহাবিশ্ব সবসময় তোমার পাশে থাকবে। শুভ জন্মদিন দেব, ভালোবাসা সব সময়ের জন্য।’

ম্যাচিং কালো পোশাকে এদিন পার্টিতে দেখা যায় এ তারকা জুটিকে। অভিনেত্রী মনামী ঘোষ জন্মদিনের পার্টির একঝাঁক ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। কেক কাটা, ছবি তোলার পাশাপাশি তারা জমিয়ে নাচলেন। ‘মন মানে না’ সিনেমার গানে দেব আর রুক্মিণীর নাচের মুহূর্তে হলো ক্যামেরাবন্দি।

দেবের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিল তাদের কাছের মানুষেরা। যিশু সেনগুপ্ত ও সৃজিত মুখার্জিকেও দেখা যায়। একটি ছবিতে দেবকে দেখা মিলল মনামী ঘোষের সঙ্গে ক্যামেরায় পোজ দিতে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক