বিশ্বনাথে ইয়াবাসহ নারী আটক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

বিশ্বনাথে ইয়াবাসহ নারী আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ০৬:৫৭:১৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে ইয়াবাসহ নারী আটক

জকিগঞ্জের কল্পনা বেগম


সিলেটের বিশ্বনাথে ৭৮০ পিস ইয়াবাসহ কল্পনা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। কল্পনা বেগম (৪৬) জকিগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের আবু সুফিয়ান খোকন মিয়ার স্ত্রী।


শুক্রবার(১৫সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্বনাথ পৌর এলাকার দূর্য্যাকাপন গ্রামের তুহিনের বাড়ির রাস্তা থেকে আটক করা হয়।


এসময় তার কাছ থেকে ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দুই লক্ষ ৩৪ হাজার টাকা।


পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী আন্ত:বিভাগীয় ইয়াবা কারবারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।


বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার রুমেন আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক হয়। এই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

A/B



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার