জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ুর ন্যায্যতার দাবিতে সিলেটে র‍্যালি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ুর ন্যায্যতার দাবিতে সিলেটে র‍্যালি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ০৮:১৭:৫৬ পূর্বাহ্ন

জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ুর ন্যায্যতার দাবিতে সিলেটে র‍্যালি

ছবি: সংগৃহীত


সিলেটে জীবাশ্ম জ্বালানি বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল র‍্যালি হয়েছে । শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক।

র‍্যালিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্রতি, সুরমা রিভার ওয়াটারকিপার, প্রাধিকার ও গ্রিন এক্সপ্লোর সোসাইটি প্রায় শতাধিক তরুণ অংশ নেয়।

সুরমা রিভার ওয়াটারকিপার ও বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড জহিরুল হক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সভাপতি ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমেদ চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ল অ্যান্ড জাস্টিস বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান, প্রাধিকারের সাধারণ সম্পাদক তুষার কান্তি, গ্রিন এক্সপ্লোর সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সিলেট সাইক্লিং ক্লাবের ইভেন্ট কো-অর্ডিনেটর রেজওয়ান আহমেদ সামি।

জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে সিলেটে সাইকেল র‍্যালি আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে পাঁচ সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাধিকারের সভাপতি ও তরুণ জলবায়ু কর্মী মো. মাহাদী হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সেপ্টেম্বরের ১৮-২৬ তারিখ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশন ও ২০ তারিখ ইউএনএসডিজি ক্লাইমেট অ্যাম্বিশন সামিট অনুষ্ঠিত হবে। জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্বের ফলে যে কোনো আন্তরাষ্ট্রীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে জাতিসংঘ সাধারণ অধিবেশন অন্যতম বৈশ্বিক প্লাটফর্ম।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার