হবিগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে গেলো ৮টি দোকান
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০২ AM

হবিগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে গেলো ৮টি দোকান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ০৮:৩৫:১৩ AM

হবিগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে গেলো ৮টি দোকান

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাটের লক্ষীপুর বাজারে অগ্নিকান্ডে  অন্তত ৮টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে করে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে দোকান মালিকদের।

শুক্রবার দুপুরে লক্ষীপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে দোকানে থাকা বেশিরভাগ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

 বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) মোঃ রাশেদুল হক।

স্থানীয়রা জানান, লক্ষীপুর বাজারে একটি দোকান ঘরে হঠাৎ করেই আগুণের লেলিহান শিখা দেখতে পান তারা। পরে তা মুহুর্তের মধ্যেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা জগ, মগ ও বালতির পানি দিয়ে আগুণ নেভানোর চেষ্টা করলেও আগুণের লেলিহান শিখা বাড়তেই থাকে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে আগুণে পুড়ে যায় অন্তত ৮টি দোকানের মালামাল। দোকান মালিকদের দাবী আগুণে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। যদিও আগুণের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে ব্যবসায়ীদের ধারণা বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এম সি



শীর্ষ সংবাদ:

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক