ছাতা ফেরত চাওয়ায় মা-ছেলেকে কুপিয়ে আহত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

ছাতা ফেরত চাওয়ায় মা-ছেলেকে কুপিয়ে আহত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ১১:২২:৪০ পূর্বাহ্ন

ছাতা ফেরত চাওয়ায় মা-ছেলেকে কুপিয়ে আহত

আহত শাকিল


জৈন্তাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাকিল আহমেদ (১৯) নামক এক যুবককে রক্তাক্ত জখম করা হয়েছে। এসময় শাকিলের মাও আহত হন। 

আহত শাকিল জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী গ্রামের ফয়সল আহমেদের ছেলে। এঘটনায় মাসুম আহমেদ(৩৯) সহ আরো দুইজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের বাবা ফয়সল আহমেদ। মাসুম গোয়াবাড়ী গ্রামের নূর উদ্দিনের ছেলে।

 শুক্রবার  বিকেল সাড়ে তিন টায় গোয়াবাড়ী ফুটবল মাঠের পাশে সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী ফয়সল আহমেদ জানান, দুই মাস আগে বৃষ্টির সময় শাকিলের কাছ থেকে ছাতা চেয়ে নিয়ে যায় মাসুম। শুক্রবার গোয়াবাড়ী সিএনজি স্টেশনে মাছুমকে পেয়ে ছাতার কথা বললে মাসুম শাকিলের উপর উত্তেজিত হয়ে উঠে।

এক পর্যায়ে ধারালো খুর দিয়ে শাকিলের পিঠে উপর্যুপরি আঘাত করে মাসুম। এসময় শাকিলের মা ছেলেকে রক্ষায় এগিয়ে এলে তাকেও খুর দিয়ে বাম হাতের কবজিতে আঘাত করে মাসুম।

রক্তাক্ত অবস্হায় আত্মীয়দের সহযোগিতায় তাদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন দায়িত্বরত চিকিৎসক।

এ ঘটনায় আহত শাকিলের বাবা মাসুম আহমেদকে প্রধান করে তার ভাই জসিম উদ্দিন ও মা আতেকা বানুকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম অভিযোগের বিষয়টি নিশ্চিত  করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার