সিলেটে চামড়াজাত পণ্য তৈরি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সিলেটে চামড়াজাত পণ্য তৈরি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ০৩:৫৫:১২ পূর্বাহ্ন

সিলেটে চামড়াজাত পণ্য তৈরি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সিলেট চেম্বারে চামড়াজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান


এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে ‘চামড়াজাত পণ্য তৈরি’ বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় চেম্বার সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়।

সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা রাষ্ট্রের প্রাণ। ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক কর্মকা-কে গতিশীল রাখেন।’

তিনি বলেন, ‘প্রাইভেট সেক্টরকে সর্বাত্মক সুবিধা দিতে সরকার সবসময় সচেষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছেন, যেখানে ব্যবসায়ী ও উদ্যোক্তাগণকে তাদের পণ্য বিক্রয়ের জন্য ক্রেতাদের কাছে যেতে হয় না। ঘরে বসে অনলাইনের মাধ্যমেই উদ্যোক্তারা তাদের পণ্য ক্রয়-বিক্রয় করতে পারেন।’

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘বর্তমান বাজার অনেক প্রতিযোগিতামূলক। এখানে সফল হওয়ার জন্য ব্যবসা-বাণিজ্যের সর্বশেষ তথ্য উদ্যোক্তাদের সংগ্রহ করতে হবে এবং বাজারের চাহিদা বিবেচনা করে মানসম্পন্ন পণ্য তৈরি করতে হবে।’

তিনি সিলেট চেম্বারে স্থাপিত ‘মুজিব কর্নার’ এর ভূঁয়সী প্রশংসা করেন এবং সিলেট চেম্বারের বহুমুখী কার্যক্রমকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, ‘তৈরি পোষাক খাতের পর বাংলাদেশের ২য় শীর্ষ রপ্তানি আয়ের খাত হলো চামড়া ও চামড়াজাত পণ্য। ২০২১-২০২২ অর্থবছরে প্রায় ১২৪ কোটি ৫২ লক্ষ মার্কিন ডলার মূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে। যার মধ্যে শুধু চামড়া রপ্তানি হয়েছে প্রায় ১৫ কোটি ১৪ লক্ষ ডলারের। প্রতিবছরই চামড়াজাত পণ্যের বাজার বাড়ছে। ২০৩০ সাল নাগাদ এই বাজার ৪০ হাজার ৫২৮ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। চামড়াজাত পণ্যের এই ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগাতে আমাদেরকে এ খাতে দক্ষ উদ্যোক্তা গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে, সেই সাথে সিলেট চেম্বার অব কমার্সও নিজস্ব অবস্থান থেকে এ লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

তিনি সিলেটে চামড়াজাত শিল্প  সহ অন্যান্য শিল্পে বিনিয়োগ বাড়াতে বিসিক শিল্প নগরী সম্প্রসারণ, এনআরবি স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠা ও বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার দাবি জানান। 

অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. আব্বাছ আলী বলেন, ‘বর্তমানে দেশে এক কোটির উপর এসএমই উদ্যোক্তা রয়েছেন। দেশের মোট অর্থনীতির ২৭% এসএমই খাতের উপর নির্ভরশীল। এই এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে এবং নতুন উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন প্রতিবছর সারা দেশব্যাপী ২০০ এর উপর প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে থাকে।’

সিলেট চেম্বারে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সহসভাপতি মো. আতিক হোসেন, সহকারী কমিশনার (আরএম শাখা) মো. মাহবুবুল ইসলাম, সিলেট চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, পরিচালক এবং সেমিনার ওয়ার্কশপ ও সম্মাননা প্রদান সাব কমিটির পরিচালক ইনচার্জ ফাহিম আহমদ চৌধুরী, প্রশিক্ষণার্থী ও উদ্যোক্তা কাইট্স মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, আলীমুল এহছান চৌধুরী, কাজী মো. মোস্তাফিজুর রহমান, মো. সারোয়ার হোসেন ছেদু, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক শাকিল আহমেদ রাজু, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক, উপসচিব সানু উদ্দিন রুবেল ও আজিজুর রহিম খান মিজান, সিনিয়র পাবলিক রিলেশন অফিসার সুমিত্রা ব্যানার্জী, এক্সিকিউটিভ অফিসার শাহ আলম রাফি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার