ঢাকা-সিলেট মহাসড়ক: ঝুঁকি বাড়াচ্ছে ঝোপ-ঝাড়
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়ক: ঝুঁকি বাড়াচ্ছে ঝোপ-ঝাড়

আব্দুল হাদি, ওসমানী নগর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ০৫:৪৮:০৯ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়ক: ঝুঁকি বাড়াচ্ছে ঝোপ-ঝাড়

সিলেট-ঢাকা মহাসড়কের দুই পাশে জমেছে ঝোপ-ঝাড়, এতে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে


ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে ঝোপ-ঝাড় জমে রীতিমত জঙ্গলে পরিণত হয়েছে । ফুটপাতেও জমেছে ঝোপ-ঝাড়। গজিয়েছে লতাপাতা। এছাড়া মহাসড়কের সাথে একাধিক সংযোগ সড়কের পাশে থাকা গাছগুলো রয়েছে ঝুকিপূর্ণ অবস্থায়।

সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর থেকে নাজির বাজার পর্যন্ত মহাসড়কের এমন অবস্থা। ঝোপের কারণে সড়কের পাশ দিয়ে হাঁটাচলা করতে পারছেন না পথচারীরা। বাদ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়কের উপর দিয়েই চলাচল করতে হচ্ছে তাদের। এছাড়া ঝুঁকিপূর্ণ গাছের কারণে যানবাহানও চলাচল করছে ঝুঁকি নিয়ে।

উপজেলার গোয়ালাবাজার ,তাজপুর বাজার সহ প্রতিটি বাজারের ফুটপাত  রয়েছে বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের দখলে। বাজার ছাড়া মহাসড়কের ফুটপাত থেকে শুরু করে সড়ক পর্যন্ত বিস্তৃত রয়েছে ঝোপ-ঝাড়। পথচারিরা জীবনের ঝুকি নিয়ে চলাচল করেন। দূর পাল্লার যান চলাচলেও ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

 মহাসড়কের সাথে সংযুক্ত গোয়ালাবাজার থেকে  জগন্নাথপুর সড়কের পাশে লাগানো একাধিক গাছ উপুড় হয়ে সড়কের মাঝামাঝি পর্যন্ত ঝুঁকে আছে। এ কারনে যানবাহন চলাচলে চলাচলে  যেমন সমস্যার সৃষ্টি হচ্ছে তমনি হচ্ছে পথচারির।

 গোয়ালাবাজার এবং তাজপুর ইউনিয়নের একাধিক বাসিন্দা এ ব্যাপারে বলেন , মহাসড়কের উভয় পাশে  ঝোপ-ঝাড় থাকায় নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। জনপ্রতিনিধি এবং সরকারী কর্মকর্তাদের চোখের সামনে এরকম সমস্যা থাকলেও কারো কোন উদ্যোগ নেই। যদি এসব পরিষ্কার পরিচ্ছন্ন করা না হয় তাহলে সড়ক দূর্ঘটনা সহ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে।

  উমরপুর ইউনিয়নের নির্মল মালাকার জানান, সড়কের পাশে লাগানো গাছগুলো কাত হয়ে সড়কের দিকে ঝুকে আছে। এ কারনে যানবাহন চলাচলে যেমন অসুবিধা হয় তেমনি অসুবিধা হয় পথচারিরও। সড়কের সুবিধার্থে গাছগুলো কাটা প্রয়োজন।
 
  এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ ভিপির কাছে জানতে চাইলে তিনি বলেন , মহাসড়ক দেখাশুনার দায়িত্ব (সওজ) সড়ক ও জনপদ বিভাগের। তাদের উর্দ্ধতন কতৃপক্ষের সাথে এ ব্যাপারে আলাপ হয়েছে, তারা আস্বস্ত করেছেন কাজ হবে।

তিনি বলেন, সংযোগ সড়কে যদি গাছের কারনে সমস্যা হয়ে থাকে তাহলে যেখানে সমস্যা সেখানকার স্থানীয় কেউ যদি উপজেলা প্রশাসনের কাছে লিখিত কিংবা মৌখিক ভাবে জানায় তাহলে ব্যবস্থা গ্রহন করা হবে।

ডিডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার