জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কয়েছ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কয়েছ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ০৫:৪৯:২২ পূর্বাহ্ন

জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কয়েছ

ছবি : সংগৃহিত


গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কয়েছ আহমদ সিলেট জেলা পর্যায়ে (মুক্ত, বুক ও প্রজাপতি সাঁতার) তিনটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। 


ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ জানান, ২০২৩ সালে সিলেট জেলা পর্যায়ে সাঁতার(বড়) (মুক্ত, বুক ও প্রজাপতি সাঁতার) এই তিনটি ইভেন্টে কয়েছ আহমদ অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়। কয়েছ আহমদ ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী। এর আগে ২০২২ সালে কয়েছ আহমদ সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলো।


এদিকে তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেছেন সে যেন পরবর্তী পদক্ষেপ বিভাগীয় ও জাতীয় পর্যায়ে এ সাফল্যে ধরে রেখে গোয়াইনঘাট তথা সিলেটবাসীর সম্মান বয়ে আনতে পারে।তাকে অভিনন্দন জানিয়েছেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কুনকিরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টতা ও গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ফারুক আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

A/B



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার