শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বা*চনের তপসিল ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বা*চনের তপসিল ঘোষণা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৫ ০৯:২৩:২৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বা*চনের তপসিল ঘোষণা

ছবি: সংগৃহীত


শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৬ সালের তপসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এমবিএ বেলাল-গোপাল দেব চৌধুরী কনফারেন্স রুমে তফসিল ঘোষনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিয়োজিত নির্বাচন কমিশনার ও শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী। 

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ৬ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা। একই দিন বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৭ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা ৮ জানুয়ারি বিকেল ৪টায় প্রকাশিত হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত।

দ্বি-বার্ষিক নির্বাচনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ