কানাইঘাটে ধরা পড়ল ২ মণ ওজনের ‘বাঘাইড়’ মাছ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

কানাইঘাটে ধরা পড়ল ২ মণ ওজনের ‘বাঘাইড়’ মাছ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ১০:২০:০৯ পূর্বাহ্ন

কানাইঘাটে ধরা পড়ল ২ মণ ওজনের ‘বাঘাইড়’ মাছ

ফাইল ছবি


কানাইঘাটের লোভা নদীতে স্থানীয়দের হাতে ধরা পড়েছে প্রায় ২ মণ ওজনের বাঘাইড় (বাঘ মাছ)। শনিবার ( ১৬ সেপ্টেম্বর ) বিকেলে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী লোভা নদীতে বাঘাইড় মাছটি ধরা পড়ে। মাছটি নিলামে বিক্রি করা হয়েছে ৬০ হাজার টাকায়।

স্থানীয় লোকজন জানিয়েছেন, ২ মণ ওজনের বাঘ মাছটি নদীর কিনারায় চলে আসে। এ সময় বড়গ্রামের আব্দুল্লাহ, আহমদ হোসেন ও সাউদগ্রামের নাহিদসহ কয়েকজন বিরল প্রজাতির এ মাছটি দেখতে পান। পরে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে বাঘ মাছটি ধরে ফেলেন। মাছটি ওজন করা হলে ৭৯ কেজি ৩০০ গ্রাম হয়। নিলামে বিশাল আকারের এ বাঘমাছটি ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়। বাঘমাছটি দেখতে স্থানীয় উৎসুক জনতা লোভা নদীর তীরে ভিড় করেন। অনেকে বাঘমাছটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

স্থানীয় লোকজন জানান, লোভানদী ভারত থেকে উৎপত্তি। প্রায়ই স্বচ্ছ জলধারার লোভা নদীতে শুকনো ও ভরা মৌসুমে বাঘ মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার