বিশ্বজিতের মৃত্যু, দেড় বছরেও খোঁজ নেয়নি ফুডপান্ডা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

বিশ্বজিত ফেরে না. অপূর্বা’র কান্নাও থামে না

বিশ্বজিতের মৃত্যু, দেড় বছরেও খোঁজ নেয়নি ফুডপান্ডা

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০১:০০:৫৪ পূর্বাহ্ন

বিশ্বজিতের মৃত্যু, দেড় বছরেও খোঁজ নেয়নি ফুডপান্ডা

ছবি : নিজস্ব


সামান্যতম মানবিক মুল্যবোধ থাকা কোনো প্রতিষ্ঠানের কর্মী দুর্ঘটনার শিকার হলে তার প্রতিষ্ঠান পাশে দাড়ায়। সে প্রতিষ্ঠান ছোট হোক  কিংবা বড় হোক। কিন্তু সিলেটে এক বিরল নজির স্থাপন করলো ফুডপান্ডা। সড়কে খাবার ডেলিভারী দেয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জীবন দেয়া তাদের এক কর্মীর খোজ নেয়নি ১৮ মাসেও। ফুডপান্ডা’র হতভাগা সেই কর্মীর নাম বিশ্বজিৎ তালুকদার। বাড়ি শাল্লা উপজেলার শিবপুর গ্রামে। বাবাহীন পৃথিবীতে বিশ্বজিত তার মা আর ভাইয়ের সাথে থাকতো সিলেট নগরের আখালিয়া হাওলাদারপাড়ায় দুসকী সড়কের পাশে চা বাগান ঘেষা একটি কুঁড়ে ঘরে। মা, এক ভাই, বৌদি আর এক ভাতিজিকে নিয়ে ছিলো বিশ্বজিতদের সংসার। সিলেট নগরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো এবার। লেখাপড়ার পাশাপাশি পরিবারের খরচ জোগাতে কাজ করতো ফুডপান্ডায়।

গত বছর ২০ মার্চ রাত ১১ টার দিকে উপশহরে একটি অর্ডার ডেলিভারী দিয়ে সাইকেলযোগে বাড়ি ফিরছিলো বিশ্বজিত। হঠাৎ সোবহানীঘাট কাঁচাবাজারের সম্মুখে আসামাত্রই একটি সিএনজি অটোরিকশা তার সাইকেলকে ধাক্কা দিলে বিশ্বজিত সড়কের মাঝখানে পড়ে যায়, আর তখনই একটি চলন্ত কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েকঘন্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়ে বিশ্বজিত।

বিশ্বজিতের ভাই চন্দন দাস  জানান, তাকে হাসপাতালে নেয়ার পর খবর পেয়ে তারা দ্রুত ছুটে যান। কিন্তু সেখানে তার বুকের বাম পাশের হাতের অংশটি থেতলে যায়। ফলে তাকে বাঁচানো যায়নি বলে জানান চিকিৎসকরা। মৃত্যুর আগে কথা বলতে পারছিলো বিশ্বজিত। এসময় সে বাঁচার জন্য বার বার আকুতি জানাচ্ছিলো। কিন্তু বাঁচানো গেলোনা। আমরা বাধ্য হয়ে বাড়তি ঝামেলায় না গিয়ে বিনা ময়না তদন্তে সৎকার করার আবেদন করি। সে আবেদন মঞ্জুর হলে পরদিন আমরা শেষ সৎকার সম্পন্ন করি।

বিশ্বজিতের মামা সুশীল তালুকদার ঘটনার পর তারা সোবহানীঘাটে কাচা বাজারের ওখানে গিয়েছিলেন। সাইকেলটি সেখানেই পড়ে আছে বলে জানান তিনি। বলেন আমরা সেটি আনিনি। যদি পুলিশ খোঁজে। কিন্তু  পুলিশের কেউ ঘটনাস্থালে যায়নি। যায়নি তার পরিবারের কাছেও। স্থানীয় কাউন্সিলর কিংবা অন্য কেউ সমবেদনা জানাতেও যাননি। লিখিত আবেদনে তারা লিখে দিয়েছেন তারা   কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চান না। তিনি জানান ঘটনার পর চালক সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে গেলেও তার নম্বরটি প্রত্যক্ষদর্শীরা রেখেছেন। যেটি জিডিতে উল্লেখ রয়েছে। দূর্ঘটনার সাথে জড়িত অটোরিকশার নম্বর হচ্ছে ১১-৮৬১২। 

বিশ্বজিতের ভাইয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, যে কোম্পানীর ডেলিভারি দিতে গিয়ে বিশ্বজিত মারা গেলো তারা কেউ এ পর্যন্ত তাদের বাসায় যাননি বা কেউ খোজ নেননি। কেউ একজন ফোন করে বলেছেন তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা সাদাসিদে মানুষ, কার সঙ্গে যোগাযোগ করব,কোথায় যাবো। তাতো কিছুই জানিনা।

এ প্রতিবেদক যখন ঘটনার পর সন্ধ্যায় আখালিয়া দুসকীতে তাদের বস্তিতে যান তখন সেখানে কান্নার রোল উঠে। বিশ্বজিতের বড় ভাইয়ের চার বছর বয়েসী মেয়ে আছে। যার নাম অপূর্বা। কোনো অবস্থাতেই তার কান্না থামানো যাচ্ছিলো। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন বাসায় আসার সময় বিশ্বজিত অপূর্বার জন্য কিছু না কিছু একটা হাতে নিয়ে বাসায় ফিরতো।  বিশ্বজিতও ফিরে না। অপূর্বার কান্নাও থামেনা। বিশ্বজিতের মা কল্পনা রানী খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। পুত্রের কথা বললেই বিলাপ করে কেঁেদ লুটিয়ে পড়েন মাটিতে। এসময় তারা বিশ্বজিতের কলেজের আইডি কার্ড, স্কাউটিংয়ে বিশ্বজিতের বিভিন্ন কৃতিত্বের  সনদ দেখিয়ে জানান, তাদের বিশ্বজিত কলেজেও সুনাম কুড়াতো, লেখাপড়ায় ভালো ছিলো। এখন সব শেষ। এগুল্ইো সম্বল।

গতকাল শুক্রবার খোঁজ নিয়ে জানা যায়, এ পর্যন্ত কেউ কোন সাহায্য করেনি। এলাকার সমাজকর্মী রতন চক্রবর্তী জানান, ছেলেটির মা আছেন জানি। তবে কোন প্রতিষ্ঠান সাহায্য করলে তো আমরা জানতাম।

এ ব্যাপারে ফুডপান্ডার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে গতকাল পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায় নি।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার