শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস আর নেই
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ১২:২৪:২৬ অপরাহ্ন

শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস আর নেই

ছবি : সংগৃহিত


সিলেটের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস (ধর্মান্তরিত নাম শাহরিয়ার হোসাইন ইমন) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে নগরীর সুবিদবাজারের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। রাতে সিলেটের দরগাহ হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পরিবার সূত্র জানা গেছে, বেশ কিছু দিন থেকে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে সুস্থ অনুভব করলে বুধবার বাসায় নেওয়া হয়।

গুরু কৃষ্ণপদ বিশ্বাস ছিলেন সিলেট ক্যাডেট কলেজের সঙ্গীত বিভাগীয় প্রধান ও খেয়াল সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালের ১ জানুয়ারি সিলেটে তার জন্ম। তিনি পণ্ডিত রামকানাই দাশ ও উস্তাদ ফুল মোহাম্মদের কাছ থেকে সঙ্গীতের তালিম নেন। এক দশকেরও বেশি সময় ধরে তিনি সিলেট ক্যাডেট কলেজের সঙ্গীত বিভাগের প্রধান ছিলেন।

এছাড়া সিলেট নজরুল একাডেমির সঙ্গীত বিভাগের প্রধান ছিলেন টানা দশ বছর, সিলেট জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। ২০০৬ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন খেয়াল সঙ্গীত একাডেমি। সেখানে তিন শাখায় শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ প্রদান করা হয়। সিলেটের সারদা হলসহ মৌলভীবাজার ও ভাদেশ্বরে প্রতি সপ্তাহে অসংখ্য প্রশিক্ষনার্থীদের তিনি প্রশিক্ষণ দেন।

শোক : সিলেটের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতগুরু কৃষ্ণপদ বিশ্বাসের (শাহরিয়ার হোসাইন ইমন) মৃত্যুতে কেমুসাসের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু। এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, কৃষ্ণপদ বিশ্বাসের মৃত্যুতে সিলেট শাস্ত্রীয় সঙ্গীত অঙ্গনের অপূরণীয় ক্ষতি হল।

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার