জৈন্তাপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০১:৫২:৪২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

স্থানীয় সরকার দিবস উপলক্ষে জৈন্তাপুরে রোববার শোভাযাত্রা বের করা হয়


সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও  উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। ‘‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে – উদ্ভাবনে স্থানীয় সরকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিনব্যাপি চলবে এই মেলা।

১৭ই সেপ্টেম্বর (রবিবার) বেলা ১১ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভায়  জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। আলোচনা সভা শেষে ফিতা কেটে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সহ উপস্থিত সকলে। এরপর মেলায় অংশ নেয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উন্নয়ন মেলা।

মেলায় অংশ নেয়া স্টলগুলোর মধ্যে উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের স্টল ছাড়াও, জৈন্তাপুর মডেল থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,মাধ্যমিক শিক্ষা অফিস,প্রাথমিক শিক্ষা অফিস,প্রানী সম্পদ দপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সমাজসেবা কার্যালয়, ভুমি অফিস, মহিলা অধিদপ্তর, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ অন্যান্য প্রতিষ্ঠান অংশ নেয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  আব্দুর রব, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো জুলহাস, শাহ মিফতাহুজ্জামান উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব সহ মেলায় অংশ নেয়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ডিডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার