প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাস্ট্র যাচ্ছেন কাউন্সিলর আজাদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাস্ট্র যাচ্ছেন কাউন্সিলর আজাদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০২:২৮:২৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাস্ট্র যাচ্ছেন কাউন্সিলর আজাদ

ফাইল ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যুক্তরাস্ট্রে যাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি ১৮ সেপ্টেম্বর যুক্তরাস্ট্রের উদ্দেশে দেশ ত্যাগ করার কথা রয়েছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশন ছাড়াও তিনি প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন । সেখানকার প্রবাসী বাঙালি কমিউনিটির সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

এ সফর প্রসঙ্গে কাউন্সিলর আজাদ বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হতে পারাটা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমাকে ভিভিআইপি মর্যাদায় সম্মানিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।’

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নিরাপদ ও সফল সফরের জন্য সিলেটের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন আজাদুর রহমান আজাদ।

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার