থানায় নির্যাতনের শিকার সেই দুই ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে মাহি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ AM

থানায় নির্যাতনের শিকার সেই দুই ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে মাহি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৩:০১:২৮ AM

থানায় নির্যাতনের শিকার সেই দুই ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে মাহি

হারুণ কাণ্ডে আহত দুই ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে যান মাহি


রাজধানীর শাহবাগ থানায় নির্যাতনের শিকার হওয়া ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন দেখতে স্বামীসহ হাসপাতালে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তিনি স্বামী রকিব সরকারকে নিয়ে সেখানে যান। আনোয়ার হোসেন  ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি। মাহির তার ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি প্রকাশ করে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

মাহিয়া মাহি বলেন, গতকাল (শুক্রবার) গিয়েছিলাম আমার ভাই আনোয়ার হোসেন নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নিতে।  খালাম্মাকে সান্ত্বনা দেওয়াটা কঠিন ছিলো, তার ছেলে খানিকটা দুরের লেখাও ঠিকমতো পড়তে পারে না এখন। 

তিনি বলেন, আরও যে কত শারীরিক ক্ষতি হয়েছে তার। আর শরীফ আহমেদ মুনিম ভাইয়া সেও ছিলো পাশে, মানসিকভাবে কতটা বিধ্বস্ত তিনি আহ্।

সবাই দোয়া করবেন আমার ভাইরা যেন  শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিক ট্রমা থেকে বের হয়ে  স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারে।

জানা যায়, এডিসি হারুনের সঙ্গে শাহবাগের একটি হাসপাতালে পুলিশের একজন নারী কর্মকর্তা আড্ডা দিচ্ছিলেন। সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে ওই নারী কর্মকর্তার স্বামী হাজির হন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

পরবর্তীতে এডিসি হারুন সেখান থেকে চলে যান। পরে পুলিশ ছাত্রলীগের নেতা-কর্মীদের শাহবাগ থানায় ডেকে নিয়ে মারধর করে।

আহতরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ। এই দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ডিডি



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ