সিলেটে সেনা পরিবার কল্যাণ সমিতির খাদ্য সহায়তা প্রদান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

সিলেটে সেনা পরিবার কল্যাণ সমিতির খাদ্য সহায়তা প্রদান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৩:২০:০৮ পূর্বাহ্ন

সিলেটে সেনা পরিবার কল্যাণ সমিতির খাদ্য সহায়তা প্রদান

সিলেটে দেড়শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করে সেনা পরিবার কল্যান সমিতি


সিলেটে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসহ দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে ১৭ পদাতিক ডিভিশনের সেনা পরিবার কল্যাণ সমিতি, অপরাজিতা লেডিস ক্লাব ও কলরব চিলড্রেনস ক্লাব।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের খাদিমপাড়া দিগন্ত মাঠে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে চাল, ডাল, আটা, পেঁয়াজ, তেল, লবনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেট হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা পরিবার কল্যাণ সমিতি, অপরাজিতা লেডিস ক্লাব ও কলরব চিলড্রেনস ক্লাবের সভানেত্রী শিরীন সুলতানা মিলি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্লাবের সচিব, ১৭ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহধর্মিণীবৃন্দ।

আয়োজকেরা জানান, ২২ ফিল্ড রেজিমেন্টের আয়োজনে খাদিম নগর ও খাদিম পাড়ায় খাদ্য সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত আছে।

সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সেনা পরিবার কল্যাণ সমিতি, অপরাজিতা লেডিস ক্লাবসহ সংশ্লিষ্টদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ডিডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার