মৌলভীবাজারে ২ কোটি টাকার সরকারি ভূমি উ দ্ধা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

মৌলভীবাজারে ২ কোটি টাকার সরকারি ভূমি উ দ্ধা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ০৭:৩২:৩৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ২ কোটি টাকার সরকারি ভূমি উ দ্ধা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের রাজনগরে প্রায় দু'কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার করা হয়েছে।

উপজেলার ৮নং জে.এল স্থিত হাওর কাওয়াদীঘি পশ্চিম মৌজার পতিত ও বোরো শ্রেণীর ১৬.২২ একর ভূমি বিভিন্ন মানুষের দখলে ছিল।

সেই ভূমি রোববার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলার নেতৃত্বে লাল পতাকা দ্বারা সীমানা চিহ্নিত করে "এই জমির মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক, মৌলভীবাজার" শীর্ষক সাইনবোর্ড টানিয়ে সরকার পক্ষে দখল ও নিয়ন্ত্রন গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা, রাজনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিজয় কান্তি শীল, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী সিতু বখত প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ