সিলেটে নানা আয়োজনে স্থানীয় সরকার দিবস উদযাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সিলেটে নানা আয়োজনে স্থানীয় সরকার দিবস উদযাপন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৪:৪৯:৪৯ পূর্বাহ্ন

সিলেটে নানা আয়োজনে স্থানীয় সরকার দিবস উদযাপন

স্থানীয় সরকার দিবস উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের র‍্যালি


নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট সিটি করপোরেশনে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩’ উদযাপন করেছে। এ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,  বর্ণাঢ্য র‌্যালি, মতবিনিময় সভা, মেলা আয়োজন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, নগরজোড়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সিসিকের উন্নয়ন-সেবা সংক্রান্ত প্রচারণা করা হয়। 

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবন প্রাঙ্গন থেকে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপনে বের করা হয় বর্নাঢ্য র ্যালি। এসময় রঙ্গিন বেলুন উড়িয়ে দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে এসে শেষ হয়। এতে সিসিকের কাউন্সিলরগণ, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশ নেন। 

কর্মসূচির অংশ হিসেবে নগর ভবন প্রাঙ্গনে ৫ দিনব্যাপী ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা’ আয়োজন করেছে সিসিক। সিসিক কতৃক প্রথমবারের মতো আয়োজিত এই মেলায় নাগরিকগণ একই প্লাটফর্মে সবধরনের সেবা পাবেন। মেলায় ওয়ানস্টপ সাভিস বুথের মাধ্যমে সিলেট সিটি করপোরেশন থেকে প্রদেয় সবধরনের সেবা প্রদান করা হবে। 

এবারের মেলায় যাদের এখনও রিভিউ হয়নি তারা হোল্ডিং টেক্স মওকুফের সুযোগ পাবেন। বিশেষ ছাড়ে বকেয়া কর প্রদান, লাইসেন্স ফি- এর সারচার্জ ও জরিমানা কর্তন, বকেয়া দোকান ভাড়া এককালীন প্রদানে সুদের হার মওকুঅ, বিশেষ ছাড়ে বকেয়া পানি বিল প্রদান, জন্ম নিবন্ধন সেবা ও সকল ধরণের ভ্যাক্সিনেশনের সেবা সহজেই গ্রহণ করতে পারবেন নাগরিকগণ। 

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘স্থানীয় সকার ব্যবস্থাপনাকে আরো শক্তিশালীকরণ ও নাগরিকদের উন্নয়ন এবং সেবা প্রদানে আরো স্বচ্ছতা আনতে সিলেট সিটি করপোরেশনের এই আয়োজন।’ ৫ দিনব্যাপী এই মেলায় সিলেট মহানগরের নাগরিকবৃন্দকে আমন্ত্রন জানান তিনি।

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার