স্বাধীনতা দিবসে হবে ৪ তারকার যু দ্ধ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ AM

স্বাধীনতা দিবসে হবে ৪ তারকার যু দ্ধ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ০১:১২:১৪ AM

স্বাধীনতা দিবসে হবে ৪ তারকার যু দ্ধ

ছবি সংগৃহীত


ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট। সাধারণত বক্স অফিসের জন্য এই তারিখটি বেশ গুরুত্বপূর্ণ এবং লাভজনক সময়। প্রতি বছরেই এই দিনে দেখা যায় সিনেমা মুক্তির হিড়িক পড়ে। এই বছরও তার ব্যতিক্রম নয়। বড় বড় তারকারা হাজির হবেন একসঙ্গে বক্স অফিসের ময়দানে। চলবে আধিপত্য বিস্তারের যুদ্ধও। সেই তারকাদের তালিকায় আছেন রজনীকান্ত, সানি দেওল, আমির খান ও হৃতিক রোশন।

আদিত্য চোপড়া আগেই ঘোষণা দিয়ে রেখেছেন ‌১৫ আগস্ট তার ‌‘ওয়ার ২’ ছবিটি মুক্তি দেবেন। এই ছবিতে হৃত্বিক ফিরবেন আবারও যোদ্ধার ভূমিকায়। তারসঙ্গে ভিলেন চরিত্রে দেখা যাবে এনটিআর জুনিয়রকে। এবার শোনা যাচ্ছে, আগস্টের ১৫ তারিখে তিনটি বড় ছবির মোকাবিলা করতে হবে ‌‌‘ওয়ার ২’-কে।

একটি বিশ্বস্ত সূত্রের বরাতে পিঙ্কভিলা জানায়, আমির খান তার প্রযোজিত ‌‘লাহোর : ১৯৪৭’ ছবির মুক্তি পরিকল্পনা করছেন। ছবিটিকে সাফল্যের মুখ দেখাতে বক্স অফিসে তিনিও যে প্রভাব ফেলবেন তা তো স্পষ্ট। রাজকুমার সান্তোশি পরিচালিত সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। ছবিতে আমির খান নিজেও একটি বিশেষ ক্যামিও চরিত্রে থাকবেন।

সূত্র দাবি করছে, ছবিটি ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করার গল্পে নির্মিত হচ্ছে। তাই ১৫ আগস্টই মুক্তির উপযুক্ত সময়।

স্বাধীনতা দিবসে ‘কুলি’ নামক আরেকটি ছবির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘ওয়ার ২’। এই ছবিটি পরিচালনা করছেন লোকেশ কানাগরাজ। আর এতে অভিনয় করছেন ভারতের সিনেমার সবচেয়ে বড় তারকা রজিনীকান্ত। এই সিনেমাতেও আমির খান একটি ক্যামিও চরিত্রে হাজির হবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,