মসজিদে আজান দেওয়া অবস্থায় মুয়াজ্জিনের ওপর হামলা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

মসজিদে আজান দেওয়া অবস্থায় মুয়াজ্জিনের ওপর হামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ১০:০৭:০২ পূর্বাহ্ন

মসজিদে আজান দেওয়া অবস্থায় মুয়াজ্জিনের ওপর হামলা

ছবি: সংগৃহীত


মসজিদে ঢুকে আজান দেওয়া অবস্থায় নুরুল ইসলাম লেদু (৬০) নামের এক মুয়াজ্জিনকে কুপিয়ে পালিয়ে গেছেন যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনা ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলার দেশগাঁও বায়তুল নুর জামে মসজিদে। রোববার (১৭ সেপ্টেম্বর) ফজরের আজান চলাকালীন এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান মিঠু (৪৮) বলে জানা গেছে।

স্থানীয় দেশগাঁও দ্বিনিয়া মাদরাসার প্রধান শিক্ষক ও দেশগাঁও বায়তুল নুর জামে মসজিদের ইমাম শাহ সুলতান ভূঁইয়া জানান, মিঠু গত কয়েকদিন ধরে তাকে ও মুয়াজ্জিনকে গালিগালাজ ও হুমকি দিয়ে আসছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় ইউপি মেম্বার আজিজুর রহমানের ছোট ছেলের মৃত্যু ও জানাজার খবর মসজিদে মাইকিং করার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন মিঠু। কেন শিশু মৃত্যুর খবর মাইকিং করা হলো এর জবাব চান তিনি।

আহত নুরুল ইসলামের ছেলে মুনাব্বর হোসেন ইকরাম বলেন, ‘শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাবাকে গালিগালাজ ও হুমকি দেন মিঠু। তখন স্থানীয় দোকানের সামনে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। ভোরে আজান দেওয়া অবস্থায় বাবার ওপর হামলা করেন। পরে বাবাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’

মাদরাসার শিক্ষক মাহমুদুল হাসান বলেন, ফজরের আজানে ‘হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ’ বলার পর মুয়াজ্জিন নুরুল ইসলাম লেদু ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার দেন। দ্রুত এসে দেখেন মিঠু মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন।

ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মোস্তাফিজুর রহমান মিঠু। যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে মিঠুর ছোট ভাই শাহ পরান বলেন, তার বড় ভাই মিঠু এ ঘটনায় জড়িত নন। যারা এ ঘটনায় জড়িত তাদের শনাক্ত করে বিচারের দাবি জানান তিনি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক