ছবি : নিজস্ব
দূর্বল নেতৃত্বের কারণে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে কাঙ্খিত উন্নয়ন হচ্ছেনা বলে মন্তব্য করেছেন সিলেট ৬ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম। তিনি বলেছেন এলাকায় অনেক সমস্যা। এসব সমস্যা সমাধানে আন্তরিক এবং সাহসী নেতৃত্ব প্রয়োজন। তিনি শনিবার রাতে জৈন্তাবার্তা কার্যালয়ে এক সাক্ষাতকারে এ কথাগুলো বলেন।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মঞ্জুর শাফি চৌধুরী এলিম চৌধুরী বলেন, আমার জীবনের প্রথম ইচ্ছা ছিলো সেবা করা। মনে করতাম যে কোনো অবস্থান থেকেই তো মানুষের সেবা করা যায়। কিন্তু এক পর্যায়ে অনুভব করি যে, কিছু করতে হলে প্রশাসনিক ক্ষমতা প্রয়োজন। এখন দেখছি চার দিকে সমস্যা রয়েই গেছে। দেশে এত উন্নয়ন হচ্ছে। কিন্তু আমাদের এলাকা শুধু নেতৃত্বের দূর্বলতা আন্তরিকতার অভাবে কাঙ্খিত উন্নয়ন পাচ্ছেনা। তাই আমি আমার দলীয় নেতাকর্মী ও শুভার্থীদের পরামর্শে সিলেট ৬ আসনে প্রার্থিতা ঘোষণা করেছি। আমি নেত্রীর কাছে, দলের কাছে মনোনয়ন চাইব।
তিনি বলেন, আমি সব সময় আমার এলাকার জন্য কাজ করেছি। লেখাপড়া শেষ করে যখন আমেরিকা যাই সেখানেও কাজ করেছি। এলাকার বিভিন্ন সংগঠনে সক্রিয় ছিলাম। যেখানে সুযোগ পেতাম আমাদের দেশকে তুলে ধরতাম। দেশের সংস্কৃতিকে তুলে ধরতাম। আমেরিকায় আমরা বৈশাখি মেলা করে বহির্বিশ্বে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টিকে তুলে ধরেছি। দেশে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান গড়েছি। সেসব প্রতিষ্ঠানে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। আমি চাই সংসদে যেতে। যদি দল সে সুযোগ দেয়, নৌকা পাই, তবে সিলেট ৬ আসন নেত্রীকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। কারণ এলাকার মানুষের স্বতস্ফ‚র্ত সমর্থন পাচ্ছি। আওয়ামীলীগের নেতাকর্মীরা আমার পাশে আছেন। দেশ বিদেশ থেকে অনেকে ফোন করে আমার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাচ্ছেন। তাই আমি সবার সহযোগিতা চাই। দোয়া চাই।
মঞ্জুর শাফি চৌধুরী গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ছাড়াও দেশের একজন শিল্প উদ্যেক্তা হিসেবে পরিচিতি রয়েছে। তিনি কর্ণফুলী পাওয়ার লিমিটেড এর চেয়ারম্যান। তিনি গোলাপগঞ্ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর ছোট ভাই।
এম সি




