সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের “ডায়াগনস্টিক ল্যাব” উদ্বোধন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের “ডায়াগনস্টিক ল্যাব” উদ্বোধন হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ল্যাব উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আধুনিক সুযোগ সুবিধাসম্বলিত এই ল্যাবে এখন থেকে সহজে গবাদি পশু, পোষা প্রাণী ও পাখির নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে। এখানে রয়েছে মলমূত্র পরীক্ষা, রক্ত পরীক্ষা, এক্স রে, আলট্রাসনোগ্রাফি, ছোট অপারেশন, বন্ধ্যাত্বকরন, খোঁজা করন, সিজারিয়ান অপারেশন সহ অন স্পট সার্ভিসের অত্যাধুনিক সুযোগ সুবিধা।
এ ছাড়া পোষা প্রাণীর বিভিন্ন রোগের প্রতিষেধক (টিকা) ও পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে ল্যাব সংশ্লিষ্টরা।
ল্যাব উদ্বোধন শেষে পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি ছিলেন, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর, ভেটেরিনারিয়ানরা প্রমুখ।
SH




