শ্রীমঙ্গলে আ গু নে পু*ড়ে ছাই দুটি বসতঘর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে আ গু নে পু*ড়ে ছাই দুটি বসতঘর

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৫ ০৭:১৯:৫১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে আ গু নে পু*ড়ে ছাই দুটি বসতঘর

ছবি: নিজস্ব


শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সবুজবাগে দুইটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সবুজবাগ আবাসিক এলাকার উমাপদ দাশ ও মিন্টু দাশের ভাড়াটিয়া মানিক মোদক ও বিষু ঘোষ এর বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান,ভোর  রাতে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে এলাকার লোকজন ও ওয়ার্ড মেম্বার পিয়াস দাশ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে মানিক মোদক ও বিষু ঘোষ টিনশেডের বেড়ার বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।  

শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের  ইন্সপেক্টর সোলায়মান  জানান, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

 এ বিষয়ে ৫নং ওয়ার্ডের  (ইউপি) সদস্য পিয়াস দাশ বলেন, কীভাবে যে আগুনের সূত্রপাত হলো বলা যাচ্ছে না। হয়তো চুলার আগুন থেকে হতে পারে। পরিবার দুটি অত্যন্ত গরিব। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দীন  আগুনে পুড়ে যাওয়া  দুটি ঘর পরিদর্শন করেন এবং দুটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করেন।

মানিক মোদক জানান, সন্তান নিয়ে তিনি ওই বসতঘরে বসবাস করতেন। ঘটনার সময় আমরা সবাই ঘুমিয়ে ছিলাম, কোনো রকমে জান বাঁচিয়েছি, এসময় কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের ফলে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

বিষু ঘোষ জানান, রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি, হঠাৎ দেখি বসতঘরে আগুন, ঘরের ফ্রিজ,টাকা পয়সা কিছুই বের করতে পারিনি। আগুনে পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ