জুড়ীতে আ ই ন শৃ ঙ্খ লা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

জুড়ীতে আ ই ন শৃ ঙ্খ লা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১২/০১/২০২৫ ০৭:৪৪:৫৯ পূর্বাহ্ন

জুড়ীতে আ ই ন শৃ ঙ্খ লা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার সাগরনাল ইউনিয়নের কলাবাড়ী বাজারে জুড়ী থানার আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি তদন্ত জহিরুল হক, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, সাগরনাল ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতের সদস্য মোস্তাকিম আলী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুক আহমদ, যুবদল ইউনিয়ন শাখার আহ্বায়ক সামসুদ্দিন, কলাবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাছিত, আল ইক্বরা একাডেমির সভাপতি গিয়াস উদ্দিন, ইউপি সদস্য প্রদিব যাদব, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম কামাল, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ, আলাল আহমদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক শাহ আলম, সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হোসেন প্রমুখ।

 এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, দেশের জনগণের সেবা দিতে দিনরাত সব সময় পুলিশের দরজা খোলা রয়েছে। জনবান্ধব পুলিশের সেবা নিন, এলাকার অপরাধ ও অন্যায় কমিয়ে দিন। পুলিশের সঙ্গে জনগণের যাতে দুরত্ব সৃষ্টি না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে ।

তিনি আরো বলেন, এলাকার মানুষের শান্তিতে বসবাসে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই রোধ আর এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা একান্ত প্রয়োজন। মনে রাখবেন শান্তি-শৃঙ্খলা রক্ষা কারো একার পক্ষে সম্ভব নয়। সম্মিলিতভাবে সবারই এতে অংশগ্রহণ থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণ ও জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ