সিলেটে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

নিহতের সংখ্যা বেড়ে চার

সিলেটে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ০৩:৪৮:০৫ পূর্বাহ্ন

সিলেটে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

ফাইল ছবি


সিলেট নগরের মিরাবাজারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় চার জনের মৃত্যু হলো। পাঁচজন এখনো চিকিৎসাধীন।

সবশেষ মারা যাওয়া দুজন হলেন, তারেক আহামেদ (৩২) ও বাদল দাস (৪১)। তাঁরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে মারা যান তারেক। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে মারা যান বাদল।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, তারেক ও বাদল উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

হাসপাতাল সূত্র জানায়, তারেকের বাবার নাম গিয়াস উদ্দিন। বাদলের বাবার নাম অর্জুন দাস। তাঁদের বাড়ি সিলেটে।

৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরের মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনের কমপ্রেসর কক্ষে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নয়জন দগ্ধ হন। তাঁদের মধ্যে সাতজন ফিলিং স্টেশনটির কর্মচারী, দুজন পথচারী। ৬ সেপ্টেম্বর তাদেরকে ঢাকায় পাঠানো হয়। চার জনের অবস্থা সঙ্কটাপন্ন। এর মধ্যে ১১ সেপ্টেম্বর স্টেশনের ম্যানেজার রুমেল সিদ্দিকীর মৃত্যু হয়। ১২ সেপ্টেম্বর টুকেরবাজারের েইমন আহমদের মৃত্যু হয়।

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার