বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ০৪:৪৮:৫২ পূর্বাহ্ন

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

একসময় কদর ছিলো কুলাউড়ার মাটির তৈরি জিনিসপত্রের


গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে। স্টিল আর প্লাস্টিকের তৈরি পণ্যের ভিড়ে মাটির তৈরী পরিবশেবান্ধব এ শিল্প হারিয়ে যেতে বসেছে। 

জানা যায়, একসময়  মৃৎশিল্পের সমৃদ্ধ এক পল্লী ছিল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হিংগাজিয়া গ্রাম। 

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, আগে বছরের বেশিরভাগ সময়  মৃৎশিল্পিরা মাটির তৈরী  হাড়ি, পাতিল, কলস, বাটি, খেলনাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মাটির তৈরি সামগ্রী তৈরি করতেন।  তবে সময়ের পরিবর্তনে এখন মৃৎশিল্পীরা হারিয়ে যাচ্ছেন। এখন শুধু বছরের একটি বিশেষ সময় কিছু জিনিস তৈরি করেন। তারা দীপাবলি এলে দীপ বানিয়ে থাকেন। 

জানা যায়, এখন হাতেগোনা কয়েকজন তাদের পুর্বপুরুষদের ধারাটি ধরে রেখেছেন। তবে ভবিষ্যতে এ ধারাটি অব্যাহত থাকবে কিনা সেটা নিয়ে সন্দিহান এলাকাবাসী। 

উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা যমুনা যাদব (৯০) জানান, আমার পাশের বাড়ির আমার বন্ধু এই শিল্পের সাথে জড়িত ছিলো। সে মারা যাবার পর তার ছেলে বিরিজলাল কুমার(৪৮) এই শিল্পের সাথে এখনো জড়িত আছে। বিরিজলাল বড় বড় হাড়ি পাতিল, দীপসহ নানানরকম সৌখিন সামগ্রী বানিয়ে থাকেন। 

একসময় বৈশাখের আগে খেলনা তৈরিতে ব্যস্ত সময় পার করতেন মৃৎশিল্পিরা।  বৈশাখ এলেই পুতুল, টাকা রাখার ব্যাংক, ঘোড়া, গাড়ি, দীপসহ নিত্যপ্রয়োজনীয় মাটির সামগ্রী বিভিন্ন মেলার দেখা যেত। তবে এখন আর সেই দৃশ্য সহজে চোঁখে ধরা পড়ে না।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজারে বাজারে এখন মাটির জিনিসপত্রের আগের মতো চাহিদা না থাকায়  অল্প কিছু কলস, বাটি, পুজার নিত্যসামগ্রী বাজারে  বিক্রি করছেন বিক্রেতারা । বিক্রেতারা জানান দিন দিন এর চাহিদে কমছেই। 

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড বিভাগের বিভাগীয় প্রধান মো. আশরাফুল শেখ জানান, খাদ্যের পুষ্টিমান বজায় রেখে স্বাদ ও গন্ধ অক্ষুণ্ন রাখতে সাহায্য করে মাটির পাত্র। অন্যান্য উপাদানের তৈজস দিয়ে যেটা সম্ভব নয়। 

মানুষ এখন মাটির তৈরি জিনিসের চেয়ে মেলামাইন, প্লাস্টিকের দিকে বেশি ঝুকছে। মৃৎশিল্পের গুরুত্বের কথা চিন্তা করে এই শিল্পকে বাচিয়ে রাখা প্রয়োজন।

ডিডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার