স্কুলের সামনে ময়লার ভাগাড়, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে জনদুর্ভোগ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

স্কুলের সামনে ময়লার ভাগাড়, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে জনদুর্ভোগ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ০৪:৫৯:২৭ পূর্বাহ্ন

স্কুলের সামনে ময়লার ভাগাড়, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে জনদুর্ভোগ

ছবি : প্রতিনিধি


জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখে খাসিয়াহাটির প্রবেশমুখে ময়লার ভাগাড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পরিবেশ বিপর্যয় হচ্ছে এবং পথচারী, স্কুলগামী শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ছেন। বেশকিছু দিন ধরে এ জায়গায় এমন পরিরিস্থতি হলেও কার্যকর উদ্যোগ নিচ্ছে না কেউ। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা।

স্টেশন বাজারের হকারদের উচ্ছিষ্ট কাঁচামাল, পলিথিন, হোটেল বর্জ্য থেকে শুরু করে সবধরনের ময়লা ফেলার স্হান বানিয়ে ফেলা হয়েছে এই জায়গাটিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকার সচেতন মহল, বিভিন্ন ছাত্র সংঘটন এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন।

সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, আবর্জনার স্তুপের উচ্চতা তিন ফুটের মতো, পানি জমে সেখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তিনশ ফিট দূর থেকেও দুর্গন্ধের নাকে লাগছে। সরকারি স্কুল, লামনীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসরুম পর্যন্ত বাতাসের সাথে মিশে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। জনস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে দুই প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলছে। আশপাশে গড়ে ওঠা বিল্ডিং ফ্লাটে বসবাসকারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। 

স্হানীয় বাসিন্দা, ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম ক্ষোভ জানিয়ে বলেন, ‌'চোখের সামনে সবকিছু ঘটছে কিন্তু দেখেও যেন কেউ দেখছে না। এটা লজ্জার বিষয়। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের চরম ব্যর্থতা।'

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী জানান, ১৫০ বছরের ঐতিহ্যবাহী সিলেট জেলার শ্রেষ্ঠ স্কুলের সামনে এই ময়লা আবর্জনার ভাগাড় এটা কিভাবে মেনে নেওয়া যায়। প্রতিদিন আসা যাওয়া টিফিন আওয়ারে আমার প্রতিষ্ঠানের কোমলমতি বাচ্ছাগুলোকে দুর্গন্ধের সাথে লড়াই করতে হয়।

জাফলং টুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ ইন্সপেক্টর রতন শেখ বলেন, ছেলেমেয়েকে সরকারি স্কুলে অধ্যয়নের সুবাধে এখানে ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকি।কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় আমরা ও আশপাশের বাসিন্দারা ২৪ ঘন্টা দুর্গন্ধের সাথে বসবাস করতে হচ্ছে।তিনি আরো বলেন, জৈন্তাপুরের ইতিহাস ঐতিহ্যকে জানতে দেখতে জৈন্তাপুর রাজবাড়ীতে অসংখ্য দর্শনার্থীরা আসেন। জাফলং এ দায়িত্বপালনকালে অনেককের অনুভূতির কথা জানতে চাইলে তারা জৈন্তাপুরের প্রত্নতত্ত্ব নির্দরশনের এই বেহাল দশা দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‌এর আগে সমিতির পক্ষ থেকে কয়েকবার পরিস্কার করা হয়েছে। বর্তমানে সমিতির অন্তর্ভুক্ত ব্যবসায়ীদের আলাদা পলিথিন ব্যবহার করে সুইপার দিয়ে ময়লা অপসারণ করা হচ্ছে। তিনি দাবি করেন, গৃহস্থালির ময়লা আবর্জনা ও ভ্রাম্যমাণ হকাররা এসব নোংরা করার সাথে জড়িত; যারা আমাদের ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত নয়।

নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি বলেন, 'বহুবার চেষ্টা চলিয়েও শুধু ব্যবসায়ী ও আবাসিক বাসিন্দারা পরস্পরকে দোষারোপ করেন। তিনি শীঘ্রই নিজ উদ্যোগে ময়লা আবর্জনা অপসারণ করবেন বলে জানান।সেই সাথে সামাজিক সচেতনতা সৃষ্টি না হলে প্রত্নতত্ত্বের এই জায়গায় ময়লা ফেলা রোধ কখনোই  সম্ভব হবে না। তাই ভবিষ্যতে এই স্হানটিকে সম্মিলিতভাবে পরিছন্ন রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।

SH



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার