শীতের সকালে লাল পোশাকে উ ত্তা প ছড়ালেন জয়া
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪১ AM

শীতের সকালে লাল পোশাকে উ ত্তা প ছড়ালেন জয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০৩:০৯:১৭ AM

শীতের সকালে লাল পোশাকে উ ত্তা প ছড়ালেন জয়া

ফাইল ছবি


দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জয়া আহসান সবসময় সাবলীল, পোশাকে কিংবা অভিনয়ে। যেটা তাকে মানায় সেটিই তিনি ধারণ করেন। এর আগে খোলামেলা ধাঁচের জামদানি পরে ভারতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মঞ্চ মাতান তিনি। এবার আরও এক ধাপ এগিয়ে সাহসী অবতারেই ফিরলেন জয়া। সকাল বেলায় লাল পোশাকে উত্তাপ ছড়ালেন তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) শীতের সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে চারটি লাল ছবির কোলাজে মাতোয়ারা করেছেন জয়া। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী দুই বাংলার মানুষের হৃদয় জয় করেছেন তার অভিনয়গুণে। তার দারুণ সব ফ্যাশন সেন্স নিয়মিতই মুগ্ধ করে অনুরাগীদের। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। তাই তো অনুরাগীদের এমন মন্তব্যই জায়গা করে নিল শুরুতেই!

চার ছবির এই কোলাজে মোট আটটি ছবি ভাগ করে নেন জয়া আহসান। এদিন ম্যাট রেড টপস পরেন এই বিউটি কুইন। সঙ্গে আর তেমন কিছু নেই। অর্থাৎ, না পরেছেন ভারী জুয়েলারি, না ছিল অতিরিক্ত মেকআপ এর ছোঁয়া। খুবই ছিমছাম এই লুকে ভক্তদের চমকে দিতে জয়ার কাছে যেন ছিল মাত্র এক তুড়ির কাজ। ক্যাপশনে লিখেছেন, 'এক সন্দেহের ছায়া'!

মাঝে মাঝেই সাহসী অবতারে নিজেকে ধরা দিতে অভ্যস্ত জয়া। এই রেড টপসেও খানিকটা খোলামেলা লেগেছে তাকে। সঙ্গে তার মোহনীয় লুকের অনেকগুলো পোজ। ফলস্বরূপ, নিজেদের ধরে রাখতে পারেননি তার ভক্ত-অনুরাগীরা, উত্তপ্ত অবস্থা তৈরি করায় তারাও বলছেন, ‘আগুন সব ছবি’।

শুধু কী তাই? বয়সও পঞ্চাশের এর কোটায় জয়া আহসানের। এমন সময়েও নিজের রূপ-লাবণ্য ও ফ্যাশন সেন্স ধরে রাখায় রীতিমতো প্রশংসিত তিনি। তাদের কেউ একজন তো মজা করে লিখেই ফেলেছেন, ‘বয়সের ছাপটা ধরে রাখার টিপস টা জানাবেন প্লিজ?’

ব্যক্তিজীবনে পোশাক-আশাকে অনেকটাই শৌখিন জয়া আহসান। প্রায়শই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন তিনি। এইতো, মাস কয়েক আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন। তা নিয়ে অবশ্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল জয়াকে।


সম্প্রতি ‘২ষ’ সিরিজের 'বেসুরা' নামের একটি পর্বে ক্যামিও চরিত্রে কাজ করেছেন জয়া। সেখানে ডাইনির চরিত্রে অভিনয় করেছেন তিনি। মেকআপের গুণে ডাইনি চরিত্রে তাকে বোঝাই ছিল কষ্টসাধ্য। গল্পের প্রয়োজনে শেষভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী। বলা বাহুল্য, রূপ-কিংবা অভিনয়, উভয় দিক থেকেই দেশের মানুষের কাছে জনপ্রিয় জয়া আহসান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক