নৌকার মনোনয়ন চাই: সংবাদ সম্মেলনে এলিম চৌধূরী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

নৌকার মনোনয়ন চাই: সংবাদ সম্মেলনে এলিম চৌধূরী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ০৬:০২:৫৬ পূর্বাহ্ন

নৌকার মনোনয়ন চাই: সংবাদ সম্মেলনে এলিম চৌধূরী

সংবাদ সম্মলেনে বক্তব্য রাখছেন এলিম চৌধূরী


এবার সিলেট-৬ ( গোলাপগঞ্জ- বিয়ানীবাজার)  আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় নতুন নাম যুক্ত হলো। এ আসনের এমপি পদে চোখ পড়েছে  বর্তমান সাংসদ নাহিদেরই এক সময়ের বিশ্বস্ত সহকর্মী , গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধূরী এলিমের। 

এক সপ্তাহ ধরে নির্বাচনী এলাকাসহ সবখানে দৌড়ঝাপ শুরু করেছেন। সোমবার দুপুরে  সিলেটে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন এলিম চৌধুরী।

সিলেট নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলন ডাকেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধূরী এলিম। এ সংবাদ সম্মেলনে তিনি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত হন। উপস্থিত ছিলেন সিলেটের প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার বেশ ক’জন গুরুত্বপূর্ণ সাংবাদিক।

সাংবাদিক সম্মেলনে এলিম চৌধুরী বলেন, তিনি দীর্ঘদিন থেকে এলাকায় কাজ করছেন। উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এ কাজ করতে গিয়ে দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সমর্থন পাচ্ছেন। সময়ের প্রয়োজনে এবং দলের নেতাকর্মীদের চাওয়ার প্রেক্ষিতে তিনি সিলেট ৬ আসনে নৌকার মনোনয়ন চান। তিনি বলেন, আমাদের এমপি তিনবার নির্বাচিত হয়েছেন। এখন তাঁর বয়স হয়েছে। নতুনদের কাজ করার সুযোগ দেয়া প্রয়োজন। আমি কাজ করতে চাই। বরাবর আমি কাজ করতে ভালো বাসি। বিয়ানীবাজার গোলাপগঞ্জের রাস্তাঘাটে অনেক সমস্যা। এগুলো সমাধান করা প্রয়োজন। এখনও অনেক কাজ বাকী। তাই আমি সুযোগ চাই। দলের কাছে নৌকা প্রতীক চাই। দল মনোনয়ন দিলে নির্বাচন করবো, নতুবা নয়। এসময় দলীয় নিতোকর্মীসহ সাংবাদিক, সূধীজনসহ সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

ডিডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার