বিয়ে করেছেন অভিনেত্রী তমালিকা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বিয়ে করেছেন অভিনেত্রী তমালিকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০৩:০৯:০৮ পূর্বাহ্ন

বিয়ে করেছেন অভিনেত্রী তমালিকা

ছবি : সংগৃহীত


মডেল ও নাট্য অভিনেত্রী তমালিকা কর্মকার। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা থেকে শুরু করে গুঞ্জন উঠেছিল, অভিনেত্রী যুক্তরাষ্ট্রে বিয়ের পিঁড়িতে বসেছেন। 

এবার অভিনেত্রী নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তমালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। 

তবে কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তা জানা যায়নি। এদিকে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন।’

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা এ দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, ‘আপনাদেরকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা, ভালোবাস রইলো সবসময় দু’জনে সুখে থাকবেন।’ 

প্রসঙ্গত, ১৯৯২ সালে আরণ্যক নাট্যদল প্রযোজিত মামুনুর রশীদের লেখা ও আজিজুল হাকিম নির্দেশিত নাটক ‘পাথর’ এর মাধ্যমে তার মঞ্চাভিনয় শুরু। এরপর আরণ্যক দলের অন্যতম নাটক ইবলিস, জয়জয়ন্তী, খেলা খেলা, ওরা কদম আলী, প্রাকৃতজন কথা, রাঢ়াঙ, বিদ্যাসাগর এবং ময়ূর সিংহাসনে অভিনয়ের মধ্য দিয়ে থিয়েটার অঙ্গনে বেশ জনপ্রিয়তা পান।

তমালিকার প্রথম চলচ্চিত্রে অভিনয় ‘অন্য জীবন’ এর মাধ্যমে। তবে সফলভাবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা করে ১৯৯৬ সালে এই ঘর এই সংসার ছবিতে চিত্রনায়ক আলী রাজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে। তার বিশেষ কিছু কাজের মধ্যে ২০০০ সালে ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রে বেদের মেয়ে ডালিমন চরিত্র এবং ২০১২ সালের ঘেটুপুত্র কমলায় কমলার মা চরিত্র অন্যতম।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী