অ প হ র ণে র চেষ্টা, গাড়ি থেকে লাফিয়ে প্রাণে বাঁ চ লে ন নায়িকা নিঝুম
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

অ প হ র ণে র চেষ্টা, গাড়ি থেকে লাফিয়ে প্রাণে বাঁ চ লে ন নায়িকা নিঝুম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০৭:৩০:৩০ পূর্বাহ্ন

অ প হ র ণে র চেষ্টা, গাড়ি থেকে লাফিয়ে প্রাণে বাঁ চ লে ন নায়িকা নিঝুম

ছবি: নিজস্ব


রাজধানীতে দিনেদুপুরে অপহরণের মুখে পড়েছিলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। তবে পরিস্থিতি টের পেয়ে গাড়ি থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান তিনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এমন ঘটনার শিকার হন নিঝুম। এরপর এদিন রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে পুরো বিষয়টি তুলে ধরেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে উবার চালকের ছবি শেয়ার করে ঘটনার বিস্তারিত জানিয়েছেন এই নায়িকা। যেখানে নিঝুম বলেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হবে। কারণ আমি ড্রাইভিং পারি না। যে কারণে উবার কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাবো। উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা তারপরও সে গুলশান রোডে ঢুকেছে।’

পরের ঘটনা উল্লেখ করে এই নায়িকা বলেন, ‘তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি আমাকে এখানেই নামিয়ে দেন। তখন সে আমাকে বলল চুপ থাক কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারো সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।’

নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা লেখেন, ‘আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরপত্তা পাবো না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত।’

এদিকে ঘটনার পরই অভিনেত্রীর স্বামী ঢাকায় ফিরেছেন। বিকেলে হাতিরঝিল থানায় তারা একটি জিডি দায়ের করেছেন।

উল্লেখ্য, নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে যাত্রা করেন নিঝুম রুবিনা। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমাগুলোতে। সর্বশেষ ‘লিপিস্টিক’ সিনেমায় তাকে দেখা গেছে। বর্তমানে আজিম খান পরিচালিত ‘দুই মা’, এবং আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ নামে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী