মাধবপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো স্ত্রী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

মাধবপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো স্ত্রী

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ১০:০৪:১৯ পূর্বাহ্ন

মাধবপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো স্ত্রী

ছবি: সংগৃহীত


 হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ দ্বিখণ্ডিত করার অভিযোগ পাওয়া গেছে স্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী হাবিব মিয়াকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ১০ টার দিকে স্ত্রী জোনাকী আক্তার (৩০) ধারালো ছুরি দিয়ে স্বামী হাবিব মিয়ার গোপনাঙ্গ দ্বিখণ্ডিত করে দেন। চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। হাবিব মিয়া

হাবিব মিয়ার বোন জামাই গিয়াস উদ্দিন জানান, সম্প্রতি নজরপুর গ্রামের বোনের বাড়িতে বসবাসরত জোনাকীর সঙ্গে হাবিবের বিয়ে হয়। জোনাকীর এর আগে অন্যত্র বিয়ে হয়েছিল এবং তার একটি সন্তানও আছে। কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ ছিল। বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আজ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাবিবের অস্ত্রোপচারের কথা আছে।

এ ব্যাপারে মাধবপুর থানার এসআই রায়হান জানান, এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। গত রাত ১১টার দিকে তিনি নিজে হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।

এম সি



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে