অভিনব যেসব উপায়ে পরীক্ষায় নকল করতেন খুশি কাপুর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ AM

অভিনব যেসব উপায়ে পরীক্ষায় নকল করতেন খুশি কাপুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ০৭:১৯:৪৩ AM

অভিনব যেসব উপায়ে পরীক্ষায় নকল করতেন খুশি কাপুর

ছবি: নিজস্ব


বলিউডের নায়িকা শ্রীদেবীর আদরের মেয়ে খুশি কাপুর এবার ওটিটি-র গণ্ডি ছাড়িয়ে পা রাখতে চলেছেন বড়পর্দায়। মা ও বোনের পথে হেঁটেই অভিনয়ের জগতে এসেছেন খুশি। এবার খুশির নায়ক আমির খানের সুদর্শন পুত্র জুনেইদ খান। আপাতত নিজেদের আসন্ন ছবি 'লাভিয়াপা'র প্রচারে ব্যস্ত এই জুটি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও শিক্ষাজীবন নিয়ে কথা বলেন খুশি ও জুনেইদ। তারা দুজনেই ফাঁস করলেন, একটা সময় পরীক্ষায় চিটিং করতেন খুব। এমন অভিনব পদ্ধতিতে তারা নকল করতেন যে ধরাও পড়তেন না তারা।

পরীক্ষায় কীভাবে নকল করতেন সে প্রসঙ্গে খুশি বলেন, ‘আমি পরীক্ষায় নকল করেছি, কিন্তু আমি ধরা পড়িনি। আমি আমার উরুতে একটি আস্ত চিত্র এঁকেছিলাম। আর আমি জানি না কেন আমার মনে হয়েছিল বিজ্ঞান পরীক্ষায় নকল করার এটাই সবচেয়ে আদর্শ উপায়। পায়ে স্কেচ পেন দিয়ে আস্ত ফুলের মতো এঁকেছিলাম। আমরা স্কার্ট পরতাম, তাই আমি কেবল স্কার্টটা টানতাম, ডায়াগ্রামটি দেখতাম আর সমস্তটা নকল করতাম’।

এ সময় জুনায়েদও তার পরীক্ষায় নকলের বিষয়টি স্বীকার করেন। জানান, তার এক বন্ধু ছিলেন যিনি তার পেছনে বসতেন। জুনায়েদের বন্ধু পেছন থেকে পা টিপে টিপে উত্তর বুঝিয়ে দিত। তবে খুশি আর জুনায়েদ স্পষ্ট জানান, তারা কোনোভাবেই পরীক্ষায় নকল করার প্রচার করছেন না। তবে স্কুলজীবনে তারা এমন কাণ্ড ঘটিয়েছেন। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক