‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুললেন ফাতিমা শেখ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুললেন ফাতিমা শেখ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ১০:৪৭:০০ পূর্বাহ্ন

‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুললেন ফাতিমা শেখ

ফাইল ছবি


‘কাস্টিং কাউচ’ নিয়ে এবার মুখ খুললেন ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখ। অভিনয়ের জন্য প্রায়ই প্রশংসা পান তিনি। কিন্তু বলিউড সফরের প্রথম দিকে তাকেও কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন তিনি।

দক্ষিণ ভারতীয় ছবির জগতে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফাতিমা। ‘কাজের জন্য সব কিছু করতে রাজি?’ এমন প্রশ্নও করা হয়েছিল তাকে।

অভিনেত্রী বলেছেন, তিনি (কাস্টিং এজেন্ট) আমাকে প্রশ্ন করেছিলেন, ‘তুমি সব কিছু করতে রাজি তো?’ আমি বলেছিলাম, আমি পরিশ্রম করব এবং চরিত্রের জন্য যা প্রয়োজন, সেটা করব। কিন্তু তিনি সেই ইঙ্গিতপূর্ণ কথাটা বলতেই থাকেন। আর আমি না বোঝার ভান করে উত্তর দিতে থাকি। দেখতে চাইছিলাম, কত নীচে নামতে পারেন তিনি।

এমনই আরও এক অভিজ্ঞতা হয়েছিল হায়দরাবাদে। সেখানে এক প্রযোজক নাকি ‘কাস্টিং কাউচ’ নিয়ে খোলামেলা কথা বলেন ফাতিমাকে।

অভিনেত্রী বলেন, “আমরা একটা ঘরের মধ্যে ছিলাম। প্রযোজকেরা জানিয়েছিলেন, লোকজনের সঙ্গে দেখা করতে হবে ইত্যাদি। বুঝতেই পারছিলাম, কী বলতে চাইছেন তারা। তবে সরাসরি কিছু বলছিলেন না।”

২০১৫ সালে ফাতিমা একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু তারপর থেকে আর কোনও দক্ষিণী ছবিতে দেখা যায়নি। শিশুশিল্পী হিসেবেও কাজ করেছিলেন ফাতিমা।

বলিউডে তার প্রথম ছবি ‘দঙ্গল’। সেই ছবিতে প্রশংসা পান অভিনেত্রী। এরপরে ‘লুডো’, ‘অজীব দাস্তাঁ’, ‘ধক ধক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।  আগামীতে তাকে দেখা যাবে ‘মেট্রো ইন দিনো’, ‘আপ জয়সা কোই’-এর মতো সিনেমায়। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী