আবারও বিয়ে করছেন রাখি সাওয়ান্ত
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ PM

পছন্দ পাকিস্তানি পাত্র

আবারও বিয়ে করছেন রাখি সাওয়ান্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০৯:১৭:২৬ AM

আবারও  বিয়ে করছেন রাখি সাওয়ান্ত

ফাইল ছবি


বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত পেশাগত জীবনের চেয়ে তার ব্যক্তিগত জীবনের কারণেই বেশি আলোচনায় থাকেন। দু দুবার সংসার জীবন শুরু করলেও তা টিকেনি। সেগুলোকে ভুল আখ্যা দিয়ে ফের বিয়ের ঘোষণা দিলেন তিনি। জানালেন, আর কোনো ভুল করতে চান না তিনি।  তবে এবার পাত্র কোনো ভারতীয় নন, একজন পাকিস্তানি।  সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া’র সাথে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

এর আগের দুই স্বামী নিয়ে রাখির জীবনে বেশ ধকল যায়। গোপনে প্রথম বিয়ের বিষয়টি রিয়্যালিটি শোয়ের এক মঞ্চে প্রকাশ্যে নিয়ে আসেন তিনি। তারপর সে বিয়ে নিয়ে নানা গল্পকথা তুলে ধরেন রাখি। অল্পদিনের মধ্যে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। দ্বিতীয়বার বলিউডের উঠতি এক অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন। আদিলকে বিয়ে করার জন্য তিনি নাকি ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন। তবে দ্বিতীয় বিয়েও টেকেনি তার। দ্বিতীয় বিয়ে ঘিরে থানা পুলিশসহ নানা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন রাখি।

এবার রাখি জানালেন, আর কোনো বিড়ম্বনায় পড়তে চান না তিনি। গত দু’বারের ভুল আবার করতে চান না। তাই বুঝেশুনে এবার পাত্র পছন্দ করলেন তিনি। পাত্র পাকিস্তানি এক পুলিশ কর্মকর্তা। পাত্রের নাম দোদি খান। পুলিশের চাকরির পাশাপাশি তিনি নাকি অভিনয়েও জড়িত।

অভিনেত্রী জানান, পাকিস্তানে ঘুরতে গিয়ে তিনি বহু বিয়ের প্রস্তাব পান। সেখান থেকেই বেছে নেন দোদিকে। রাখি বলেন, ‘ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না। আমি পাকিস্তানিদের ভালোবাসি। তিনি জানিয়েছেন, পাকিস্তানেই ইসলাম ধর্মের নিয়ম অনুসারে বিয়ের অনুষ্ঠান হবে। তবে বিয়ের প্রীতিভোজ হবে ভারতে। হানিমুনে যাবেন নেদারল্যান্ডসে। বিয়ের পর দুবাইয়ে সংসার জীবন শুরু করবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল