চুনারুঘাটে অবৈধভাবে বালু তোলার অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫০ PM

চুনারুঘাটে অবৈধভাবে বালু তোলার অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৩ ১২:৪৩:১৪ PM

চুনারুঘাটে অবৈধভাবে বালু তোলার অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু তোলার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত মো. মিজান মিয়া (৩৯)  রাণীগাঁও ইউপির মণিপুর গ্রামের বাসিন্দা।

বুধবার বিকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে ও চুনারুঘাট থানার একদল পুলিশের উপস্থিতিতে  উপজেলার ৯নম্বর রাণীগাঁও ইউপির মণিপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০' অমান্য করায় মিজান মিয়াকে ৫০ হাজার টাকা আরোপ করা হয় এবং এ সময় প্রায় দুই হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ