সালমান খানের সঙ্গে বিয়ের গুঞ্জন আমিশার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সালমান খানের সঙ্গে বিয়ের গুঞ্জন আমিশার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৫ ১০:৫৯:৫৭ পূর্বাহ্ন

সালমান খানের সঙ্গে বিয়ের গুঞ্জন আমিশার

ছবি : সংগৃহীত


ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন কেন বিয়ে করছেন না বলিউড বাদশাহ সালমান খান। কেউ কেউ আবার আমিশা প্যাটেলকেও একই প্রশ্ন করেন। এখানেই শেষ নয়। কারও আবার আগ্রহ সালমন খানের সঙ্গে কেন বিয়ে করছেন না আমিশা। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ভক্তদের অনেকেই মনে করছেন হয়ত এ তারকা জুটি বিয়ে করবেন বলেই এতো অপেক্ষা করছেন। এবার এ গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন আমিশা।

এক সাক্ষাৎকারে আমিশা এই বিষয়ে ভক্তদের ইচ্ছে প্রকাশ প্রসঙ্গে বলেছেন, ‘অনুরাগীরা সম্প্রতি আমাকে আস্ক মি টুইটার চ্যাটে এই প্রশ্নটি করেছিলেন।’

আমিশার কথায়, ‘তাদের মতে আমি সালমানের যোগ্য সঙ্গী হতে পারি। আমাদের একসঙ্গে খুব ভালো লাগবে। কেউ আবার বলেছেন, দয়া করে বিয়ে করুন এবং সুন্দর সন্তানের জন্ম দিন।’

এরপর বলেন, ‘আমি মনে করি, পৃথিবীতে সুন্দর মানুষদের একসঙ্গে দেখতে ভালোবাসেন সকলে। তারা আমাকে এবং হৃতিককে ‘কহো না প্যায়ার হ্যায়’ এরপর একসঙ্গে দেখতে চেয়েছিলেন। তারপর মজা করে বিয়ের কথা বললেও ভক্তরা বলেছেন, এটা কিছুতেই হতে পারে না।’

প্রসঙ্গত, গত বছর জুন মাসে একজন ভক্ত আমিশা এবং সালমন দু’জনেরই এখনও বিয়ে না হওয়া নিয়ে মজা করেছিলেন। প্রশ্ন করেছিলেন, ভবিষ্যতে তাদের গাঁটছড়া বাঁধার কোনও সম্ভাবনা আছে কি না? আমিশাও মজা করে প্রশ্ন করেছিলেন, ‘সালমান বা আমি কেউই বিয়ে করিনি। তাহলে কি আমাদের বিয়ে করা উচিত?’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক