হবিগঞ্জে লিফলেট বিতরণের সময় আ.লী*গ নেতাকে পি*টুনি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

হবিগঞ্জে লিফলেট বিতরণের সময় আ.লী*গ নেতাকে পি*টুনি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৫ ০১:৩১:২২ পূর্বাহ্ন

হবিগঞ্জে লিফলেট বিতরণের সময় আ.লী*গ নেতাকে পি*টুনি


আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় শামীম আহমেদ নামে এক আইনজীবীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শামীম আওয়ামী লীগের স্থানীয় নেতা বলে জানা গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় জেলা শহরের কালিবাড়ি রোড এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় ওই আইনজীবীকে আটক করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে মারধর করেন তারা। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়।

শামীম আহমেদ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, উত্তেজিত লোকজনের হাতে আটক হওয়ার পর শামীম আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ এ নিয়ে তদন্ত করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সম্পৃক্ততা পেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ